4 issues to remember whereas choosing the proper innerwear

4 issues to remember whereas choosing the proper innerwear

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


কেমন পোশাক পরা উচিত, তা নিয়ে হাজার একটা কথা বললেও আমরা সযত্নে এড়িয়ে যাই অন্তর্বাসের প্রসঙ্গ। অন্তর্বাস নিয়ে যেন এক চিরকালীন ফিসফাস চলতেই থাকেন। অথবা ভেবে নিই, এ নিয়ে আলাদা করে আলোচনা করার মতো কী বা আছে? কিন্তু জানেন কি, গ্রীষ্মকালে হওয়া চুলকানি, ইনফেকশনের জন্য অনেক সময়েই দায়ী অন্তর্বাস! কোনও পোশাক পরে বাইরে যাওয়ার ক্ষেত্রে মানুষকে আত্মবিশ্বাসী করে তুলতে পারে সঠিক অন্তর্বাস (proper innerwear) চয়ন।

অন্যের পরামর্শে নয়, নিজের জন্য কোন অন্তর্বাস সঠিক, তা নিয়েই বুঝে নিন। কীভাবে চিনবেন? কোন বিষয়গুলি মাথায় রাখবেন কেনার ক্ষেত্রে? রইল ৪ সহজ টিপস।

আরও পড়ুন:

4 things to keep in mind while choosing the right innerwear
রোজকার জীবনে বহু মানুষই এমন ইনারওয়্যার পরেন, যা তাদের মাপের নয়

আরও পড়ুন:

১। পোশাক পরে একজন মানুষকে কতটা ফিট লাগবে, তার বেশিটাই কিন্তু নির্ভর করে সঠিক অন্তর্বাসের উপর। অথচ রোজকার জীবনে বহু মানুষই এমন ইনারওয়্যার পরেন, যা তাদের মাপের নয়। জানেন কি, চামড়ায় এঁটে বসছে, এমন বেমক্কা অন্তর্বাস দীর্ঘক্ষণ পরে থাকলে, আলসার অথবা টিউমারের মতো সমস্যা দেখা দিতে পারে। বর্তমানে বেশিরভাগ বিপণন কেন্দ্রেই কেনার আগে ট্রায়াল দিয়ে নেওয়ার সুযোগ থাকে। অন্তর্বাস পরে ট্রায়াল দেওয়ার সময়, উপরে পোশাক চাপিয়ে দেখে নিন তা কতখানি মানানসই দেখাচ্ছে।

২। ভারতের মতো গ্রীষ্মপ্রধান দেশে, অন্তর্বাসটি কেমন ফেব্রিকে তৈরি, সে বিষয়েও খেয়াল রাখা উচিত। সিন্থেটিকের বদলে সুতি ত্বকের পক্ষে অনেক বেশি আরামদায়ক। সিন্থেটিকের অন্তর্বাসে হাওয়া চলাচল একেবারেই হয় না। ফলে ঘাম বসে ত্বকের সংক্রমণ অথবা ফাঙ্গাল ইনফেকশান হওয়ার সম্ভাবনা দেখা দেয়। তাই বিশেষ কোনও মুহূর্তের জন্য সিল্ক অথবা লেসের অন্তর্বাস পরলেও, দৈনন্দিন জীবনে অবশ্যই স্বস্তিকর নরম কাপড়ের অন্তর্বাস ব্যবহার করুন।

৩। মানবশরীর চির পরিবর্তনশীল। প্রাপ্তবয়সে পৌঁছে গিয়েছেন বলেই যে আজীবন একই মাপের অন্তর্বাস গায়ে ফিট হবে, তেমনটা নয়। ফলে কোনও সময় যদি মনে হয় তা এঁটে বসছে গায়ে, অথবা বেমানান লাগছে শরীরের আকারের অনুপাতে, তবে অবশ্যই বিষয়টি খতিয়ে দেখুন। প্রয়োজনে বদলে ফেলুন ব্র্যান্ড অথবা অন্তর্বাসের ধরন।

4 things to keep in mind while choosing the right innerwear
দামী পোশাকের চাইতে অনেক বেশি খোলা মনে ব্যয় করুন দামী অন্তর্বাসে

৪। ‘সস্তায় পুষ্টিকর’ তত্ত্ব বুঝি অন্তর্বাসের ক্ষেত্রে ঠিকঠাক খাটে না! কম দামী অন্তর্বাস বেশিরভাগ সময়েই সিন্থেটিক কাপড়ের হয়, যা থেকে চুলকানি হতে পারে। ফ্যাশন বিশেষজ্ঞরা বলেন, দামী পোশাকের চাইতে অনেক বেশি খোলা মনে ব্যয় করুন দামী অন্তর্বাসে। তফাৎ নিজেই বুঝতে পারবেন।

এক পোশাক যতবার পরা হয়, তার চাইতে অনেক বেশিবার পরা হয় এক অন্তর্বাস। ফলে সঠিক অন্তর্বাস নির্বাচনকে দেখতে পারেন খানিক ইনভেস্টমেন্টের মতো! মানানসই অন্তর্বাস কেনায় ব্যয় করলে কখনওই তা ভুল সিদ্ধান্ত হতে পারে না।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *