2 former councillor of Durgapur arrested by police

2 former councillor of Durgapur arrested by police

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


তোলাবাজি, দাদাগিরি ও প্রতারণার অভিযোগে এবার পুলিশের জালে দুর্গাপুর পুরসভার দুই প্রাক্তন কাউন্সিলর। বৃহস্পতিবার অভিযান চালিয়ে দুর্গাপুর থানার পুলিশ গ্রেপ্তার করে হীরা বাউরী ও মানস রায়কে। শুক্রবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে। এদিকে পুরনো খুনের মামলায় মুর্শিদাবাদে গ্রেপ্তার এক তৃণমূলের ব্লক সভাপতি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের ফরিদপুরের বাসিন্দা হীরা বাউরীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই তোলাবাজি, দাদাগিরি অভিযোগ উঠছিল। অন্যদিকে, গোপালমাঠের বাসিন্দা মানস রায়ের বিরুদ্ধেও একাধিক ব্যক্তির সঙ্গে প্রতারণার অভিযোগ উঠছিল। বারবার তাঁদের বিরুদ্ধে সরব হয়েছিলেন স্থানীয়রা। সম্প্রতি পুলিশের তরফে জেলায় জেলায় তোলাবাজি ও গুন্ডাগিরির বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া হয়েছে। সেই আবহেই দুর্গাপুর থানার এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:

পুলিশের দাবি, এলাকায় যারা দাদাগিরি, তোলাবাজি ও অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত, তাঁদের বিরুদ্ধে আগামী দিনেও লাগাতার অভিযান চলবে। প্রাক্তন কাউন্সিলর মানষ রায় এর আগেও একাধিকবার গ্রেপ্তার হয়েছেন। এদিকে পুরনো খুনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে মুর্শিদাবাদের এক তৃণমূলের ব্লক সভাপতিকে। ধৃতের নাম মহম্মদ এনায়েতউল্লাহ। নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এনায়েত। নবগ্রামের পাঁচগ্রামের বাসিন্দা তিনি। দীর্ঘদিন থেকে নবগ্রাম ব্লক তৃণমূলের সভাপতি এনায়েত। গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে নবগ্রাম থানার পুলিশ। ২০২৩ সালে মেহেবুব শেখ নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত এনায়েত। সেই খুনের ঘটনার পাশাপাশি আগ্নেয়াস্ত্র মামলাও রয়েছে তাঁর বিরুদ্ধে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *