1,000 extra Sufal Bangla stalls to assist decrease vegetable costs

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


বেগুন ১০০ টাকা, পটল ৮০, ক্যাপসিকাম ২০০ টাকা কেজি। অন্যদিকে মুরগির ডিম ৮ টাকা। রুই বাদ দিলে কাতলা, চিংড়ি, ভেটকি, পাবদা-কোনও মাছই এখন আর ৫০০ টাকা কেজির নিচে নেই। ফলে বাজারে গিয়ে আম-আদমির পকেট ফাঁকা। বিশেষত সবজিবাজারের মাত্রাতিরিক্ত দামবৃদ্ধিতে মাথায় হাত মধ্যবিত্তের। কপালে ভাঁজ প্রশাসনের কর্তাদেরও। আধিকারিকদের কথায়, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এবং ফড়েদের মদতেই বাজারে এইভাবে দাম বাড়ছে জিনিসের। আর এই মূল্যবৃদ্ধিতে তড়ঘড়ি যে লাগাম পড়ানো যাবে না তা নিয়েও নিশ্চিত প্রশাসনের কর্তারা। তাই তার স্থায়ী সমাধানেই আগামী দিনের রাজ্যজুড়ে সুফল বাংলার স্টল বিপুল সংখ্যায় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও চান এই অর্থবর্ষের মধ্যে আরও ১০০০টি সুফল বাংলার স্টল খোলা হোক।

বর্তমানে ৪৫৩টি সুফল বাংলার স্টল রয়েছে। যার বেশিরভাগই কলকাতায়। সেই সংখ্যা বাড়িয়ে রাজ্যজুড়ে ১৫০০ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থাৎ জেলায় জেলায় সুফল বাংলার স্টল বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। তার পরের বছর আরও ১০০০ সুফল বাংলার স্টল বৃদ্ধির ভাবনা রয়েছে সরকারের।

আরও পড়ুন:

বর্তমানে ৪৫৩টি সুফল বাংলার স্টল রয়েছে। যার বেশিরভাগই কলকাতায়। সেই সংখ্যা বাড়িয়ে রাজ্যজুড়ে ১৫০০ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। অর্থাৎ জেলায় জেলায় সুফল বাংলার স্টল বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। তার পরের বছর আরও ১০০০ সুফল বাংলার স্টল বৃদ্ধির ভাবনা রয়েছে সরকারের। একই সঙ্গে সরাসরি চাষিদের থেকে জিনিস কিনে সুফল বাংলার স্টলে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে একদিকে কৃষকরা জিনিসের দাম পান, তার পাশাপাশি ফড়েদের কারণে সবজি-আনাজপাতির দাম না বেড়ে যায়। কখনও উৎসবের মরশুমের অজুহাত, কখনও প্রাকৃতিক দুর্যোগ, কখনও আবার ফলন কম হওয়ার অছিলা দেখিয়ে কাচা সবজি-আনাজপাতির দাবি বাড়িয়েই চলেন একশ্রেণির অসাধু ব্যবসায়ী। ফলে বাজারে জিনিসপত্রের দাম কমে না। পুলিশ-প্রশাসনের তরফে অভিযান চালালে দাম সামান্য কমে কিছুদিনের জন্য। আবার যে কে সেই। তাই জিনিসপত্রের দাম সাধারণ মধ্যবিত্তের নাগালের মধ্যে রাখতে এর স্থায়ী সমাধান চাইছে রাজ্য। সে কারণেই সুফল বাংলার স্টলের সংখ্যা অনেকটাই বাড়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মঙ্গলবার নবান্ন সভাগৃহে মুল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ সংক্রান্ত যে বৈঠক হয়, সেখানেও মুখ্যমন্ত্রী সুফল বাংলার স্টল বাড়ানোর উপর জোর দেন। সূত্রের খবর, এই অর্থবর্ষে স্টলের সংখ্যা দেড় হাজারে নেওয়ার বিষয়ে তিনি কৃষি বিপণণ দপ্তরের আধিকারিকদের আরও উদ্যোগী হতে বলেন।

প্রশাসনের কর্তারা জানাচ্ছেন, সুফল বাংলায় কিছুটা সস্তায় জিনিস বিকোলে মানুষ সেখান থেকেই কেনাকাটা করবেন। খদ্দেররা বাজারে যাবেন না। আর খদ্দের কমলে বাধ্য হয়েই দাম কমবে বাজারেও। স্বস্তি পাবেন মধ্যবিত্ত। এক আধিকারিকের কথায়, অন্যবার ডিসেম্বর মাস পড়লে কেকের জন্য ডিমের চাহিদা বাড়ে, যে কারণে দাম বাড়ে ডিমের। কিন্তু এবার তো দেখছি, নভেম্বরের মাঝামাঝি থেকে ৮ থেকে সাড়ে ৮ টাকা পিসে বিকোচ্ছে মুরগির ডিম। এটা নিয়ন্ত্রণ হওয়া খুব জরুরি। এভাবে জিনিসের দাম বাড়লে তা লাগামছাড়া হয়ে পড়বে। মানুষের পকেট আরও ফাঁকা হবে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *