৭ মাস পর খুলছে কাঁকিনাড়া জুটমিল, শিল্পের পুনর্জাগরণে খুশি ৩০০০ শ্রমিক

৭ মাস পর খুলছে কাঁকিনাড়া জুটমিল, শিল্পের পুনর্জাগরণে খুশি ৩০০০ শ্রমিক

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


শিল্পের পুনর্জাগরণে কর্মসংস্থানের নতুন দিগন্ত। ৭ মাস পর খুলছে কাঁকিনাড়া জুটমিল। ১ জুলাই থেকে শুরু হবে কাজ। এমনই আশ্বাস দিয়েছেন শ্রমমন্ত্রী অর্জুন সিং। জুটমিল খোলার খবরে খুশি কাজ হারানো প্রায় ৩ হাজার জন শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা।

গত বছরের ডিসেম্বর মাসে বন্ধ হয়ে যায় কাঁকিনাড়া জুটমিল। কাজ হারান প্রায় ৩ হাজার জন শ্রমিক। প্রথমে ১৫ দিন মিল বন্ধ থাকার নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু তারপর কেটেছে মাসের পর মাস। সেই সময় কাঁচামালের অভাব দেখিয়ে ও লাভ হচ্ছে না বলে মিল বন্ধ করে দিয়েছিল মালিকপক্ষ। এর প্রতিবাদে বিক্ষোভও হয়। কিন্তু কোনও লাভ হয়নি।

আরও পড়ুন:

রাজ্যে পালাবদলের পর শিল্পে নতুন গতি আনতে তৎপরতা শুরু হয়েছে। এই পদক্ষেপের অংশ হিসেবেই খুলে যাচ্ছে কাঁকিনাড়া জুটমিল। এবিষয়ে অর্জুন সিং জানিয়েছেন, মালিকপক্ষ, শ্রমিকপক্ষের সঙ্গে আলোচনায় বসেছিল রাজ্য সরকার। এই বৈঠকে জট কাটে। জুটমিল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর শ্রমমন্ত্রী জানান, ১ তারিখ থেকে কাঁকিনাড়া জুটমিল খুলে যাবে। এছাড়াও আরও ১৭ টি বন্ধ হয়ে যাওয়া জুটমিল খোলার প্রস্তুতি শুরু হয়েছে। খুব শীঘ্রই সেগুলিও চালু হয়ে যাবে।

জানা গিয়েছে, এই জুটমিলটি ৩০০ বছরের পুরনো। ১৮৮৩ সালে এই কারখানায় বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। সেই সময় কারখানার নাম ছিল কাঁকিনাড়া কোম্পানি লিমিটেড। সেই সময় থেকে বর্তমান সময় পর্যন্ত একাধিকবার জুটমিলের মালিকানা বদল হয়। বর্তমানে এই জুটমিলের নাম কাঁকিনাড়া জুটমিল লিমিটেড। গত বছরের ডিসেম্বর মাসে আচমকা বন্ধ হয়ে যায় উৎপাদন। কাজ হারান প্রায় ৩ হাজার শ্রমিক। জুটমিল খোলার খবরে খুশি শ্রমিকরা।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *