৭ বছর পর ‘ঘর ওয়াপসি’, ছাব্বিশের আগেই তৃণমূলে ফিরছেন শোভন-বৈশাখী

৭ বছর পর ‘ঘর ওয়াপসি’, ছাব্বিশের আগেই তৃণমূলে ফিরছেন শোভন-বৈশাখী

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


কৃষ্ণকুমার দাস: সাত বছর পর দলে প্রত্যাবর্তন! ছাব্বিশের ভোটের আগে তৃণমূলে ফিরছেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক। সেখানে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত ধরে যোগ দিতে চান তিনি। এনিয়ে কানাঘুষো শুরু হওয়ার পর থেকে রাজনৈতিক মহলে আলোচনা, তবে কি ছাব্বিশের  বিধানসভা ভোটে টিকিট পাচ্ছেন শোভন? সেক্ষেত্রে নিজের এলাকা বেহালা পশ্চিমেই তাঁকে প্রার্থী করা হবে?

মাস খানেক আগে প্রশাসনিক পদে ফিরেছেন শোভন চট্টোপাধ্যায়। নিউটাউন-কলকাতা উন্নয়ন পর্ষদ বা NKDA-র চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতার প্রাক্তন মেয়রকে। তার আগে বিভিন্ন সময়ে দফায় দফায় শোভন ও বৈশাখী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথাবার্তা, আলোচনা হয়েছে। এরপরই শোভনকে এনকেডিএ-র দায়িত্ব দেওয়া হয়। আর এবার তাঁর ফের রাজনীতিতে সক্রিয় হচ্ছেন শোভন চট্টোপাধ্যায়। সাত বছর পর ফের ঘাসফুল শিবিরে ফেরা শোভনকে ভোটের অন্যতম সৈনিকের দায়িত্ব দেওয়া হবে বলেই মত ওয়াকিবহাল মহলের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *