৬ গোল দিয়েও ভারতের প্রশংসা ফোরলানের, হারলেও হাল ছাড়তে নারাজ গোলের নায়ক অনিরুদ্ধ

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


ফিফা ক্রমতালিকায় দুই দলের অবস্থানের পার্থক্য ১১৮ ধাপ। উরুগুয়ে ২০ নম্বরে। ভারত ১৩৮। অথচ এই ১৩৮ নম্বরের দেশটিই তাঁর দলকে চাপে ফেলে দিয়েছিল, ম্যাচ শেষে অকপটে স্বীকার করে গেলেন উরুগুয়ের কোচ দিয়েগো ফোরলান। শুধু তাই নয়, উরুগুয়ের কোচ মানলেন মোক্ষম সময়ে বজ্র্যপাতের জন্য খেলা বন্ধ থাকা তাঁর দলের কাজটা কিছুটা সহজ করে দিয়েছে।

আসলে স্কোরবোর্ডে ফলাফল বলছে উরুগুয়ে ভারতকে ৬-১ গোলে হারিয়েছে। কিন্তু ম্যাচটা যে অতটাও একপেশে ছিল না, সেটা জানেন ফোরলানও। বিশেষ করে ভারত শুরুর দিকে যেভাবে চেপে ধরেছিল উরুগুয়েকে, যেভাবে টিম ইন্ডিয়া আক্রমণাত্মক খেলার চেষ্টা করছে সেটা হয়তো প্রত্যাশা করেননি তিনি। তাই ম্যাচ শেষে ফোরলান অকপটে বলে গেলেন, প্রথমার্ধে বজ্রপাতের জেরে খেলা বন্ধ হওয়ায় সুবিধা পেয়েছেন তাঁরা।

আরও পড়ুন:

ভারতের প্রশংসা করে ফোরলান বলেন, “ভারত আক্রমণাত্মক ফুটবল খেলছিল। সুযোগ তৈরি করছিল। আমরা ভুল করছিলাম। ফলে আমাদের উপর চাপ বাড়ছিল। সেই সময় খেলা বন্ধ হওয়ায় কিছুটা সুবিধা হয়। ড্রেসিংরুমে ছেলেদের সঙ্গে কথা বলি। কোথায় ভুল হচ্ছে সেই আলোচনা করি। ছক বদলাই। তাতে কাজ হয়।” ফোরলানের মতে ভারতীয় ফুটবল এগোচ্ছে সঠিক দিশাতেই। একসময় ভারতে খেলেছেন তিনি। সেই স্মৃতি আওড়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কিংবদন্তি বলেন, “ভারতীয় ফুটবল গত কয়েক বছরে অনেকটা বদলেছে। ওরা ভালো খেলেছে। বেশ কয়েক বার গোল করার জায়গায় পৌঁছেছে। কিন্তু গোলটা করতে পারেনি।” এই অভিজ্ঞতা আগামী দিনে ভারতীয় ফুটবলকে সমৃদ্ধ করবে বলে মত ফোরলানের।

অভিজ্ঞতা যে টিম ইন্ডিয়াকে সমৃদ্ধ করবে সেটা মানছেন অনিরুদ্ধ থাপাও। উরুগুয়ের বিরুদ্ধে এই ম্যাচে গোল করে ইতিহাসে নিজের নামটা তিনি লিখিয়ে ফেলেছেন। অনিরুদ্ধর কথায়, “আমার স্ত্রী অন্তঃস্বত্ত্বা। এই খবর সদ্যই পেয়েছি। এই গোলটা আমার কাছে একটু বেশি স্পেশ্যাল। সারাজীবন মনে থাকবে।” তিনি বলছেন, “আমরা ৩ ম্যাচেই ভালো খেলার চেষ্টা করেছি। রক্ষণাত্মক খেলিনি। আক্রমণ করেছি। গোল করার চেষ্টা করেছি। এই চেষ্টাটাই বড় কথা। হারলেও হাল ছাড়িনি। এই শিক্ষা ইতিবাচক।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *