Bihar | হাসপাতালের ভিতরে চলল এলোপাতাড়ি গুলি, চিকিৎসাধীন আসামিকে গুলি করে খুন!

Bihar | হাসপাতালের ভিতরে চলল এলোপাতাড়ি গুলি, চিকিৎসাধীন আসামিকে গুলি করে খুন!

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হাসপাতালে ভিতরে প্যারোলে ছাড়া পাওয়া চিকিৎসাধীন এক আসামিকে গুলি করে খুনের অভিযোগ উঠল। বৃহস্পতিবার ঘটনায় শোরগোল পড়েছে বিহারের (Bihar) রাজধানী পাটনায় (Patna)। জানা গিয়েছে, ওই আসামিকে গুলি করে খুন করে পাঁচ দুষ্কৃতী। ঘটনায় ১২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ (Police) সূত্রে খবর, নিহত ব্যক্তির নাম চন্দন মিশ্র। প্যারোলে ছাড়া পেয়েছিল সে। অসুস্থতার জন্য তাঁকে পাটনার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আচমকাই সেখানে পাঁচ দুষ্কৃতী ঢোকে। যে ওয়ার্ডে চন্দন ছিল, সেখানে ঢুকে তাকে গুলি করে খুন করে । তারপর তারা পালিয়ে যায়। এদিকে হাসপাতালের ভিতরে ঢুকে গুলি চালিয়ে এক রোগীকে খুন করে নির্বিঘ্নে দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার ঘটনায় হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চন্দনের বিরুদ্ধে অপহরণ, তোলাবাজি সহ একাধিক মামলা রয়েছে। বক্সারের কেসরী নামে এক রং ব্যবসায়ীকে খুনের মামলা চলছিল তার বিরুদ্ধে। সেই মামলায় জেলবন্দি ছিল সে। তার শারীরিক অসুস্থতার জন্য পাটনার হাসপাতালে প্যারোলে মুক্তি করিয়ে চিকিৎসা করাতে নিয়ে আসা হয়েছিল। পাটনার পুলিশ সুপার কার্তিক কে শর্মা জানিয়েছেন, চন্দন কুখ্যাত অপরাধী ছিল। এটি গ্যাংওয়ারের বিষয়। হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে। এদিকে এই ঘটনায় বিহারের মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। হাসপাতালে ঢুকে গুলি চালানোর ঘটনায় তেজস্বী যাদব সোশ্যাল মিডিয়ায় রাজ্য সরকারকে প্রশ্ন তুলে বলেন, ‘বিহারের কোথাও কি কেউ নিরাপদ?’। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *