১০ বছর। অসংখ্য সাফল্য, নজির, ট্রফি, স্মরণীয় মুহূর্ত। অবশেষে ম্যাঞ্চেস্টার সিটি ছাড়ছেন পেপ গুয়ার্দিওলা। এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি। তবে এই মরশুম শেষ ইংল্যান্ডের ক্লাব থেকে সরে দাঁড়াচ্ছেন পেপ। সেই জায়গায় দায়িত্বে আসছেন এঞ্জো মারেস্কা। যিনি একসময় পেপেরই শিষ্য ছিলেন। পরে ইংলিশ প্রিমিয়ার লিগেরই ক্লাব চেলসির দায়িত্ব নেন। যেখান থেকে তাঁকে সরিয়েও দেওয়া হয়।
গুয়ার্দিওলার সঙ্গে এখনও এক বছর চুক্তি রয়েছে ম্যাঞ্চেস্টার সিটির। সেই দায়িত্ব আর সম্ভবত পালন করবেন না লিওনেল মেসির প্রাক্তন গুরু। ম্যাঞ্চেস্টারের নীল দলের কর্তারাও মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছেন। তাঁর বিদায়কে স্মরণীয় করে রাখতে ইত্তিহাদ স্টেডিয়ামের একটা অংশ নাকি পেপের নামে করা হবে। শোনা যাচ্ছে, প্লেয়ারদের নাকি ইতিমধ্যে বিদায়বার্তা দিয়ে রেখেছেন পেপ। শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি।
আরও পড়ুন:
বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখে কোচিং করিয়ে ম্যাঞ্চেস্টারে আসেন পেপ। সেখানে একচেটিয়া রাজত্ব করেছেন তিনি। টানা চারবছর প্রিমিয়ার লিগ জিতেছেন। মোট ইপিএল জিতেছেন ৬টি। পকেটে এফএ কাপ তিনটে। চ্যাম্পিয়ন্স লিগ একটি, সুপার কাপ ও ফিফা ক্লাব বিশ্বকাপও একটি করে জিতেছেন।
সেই জায়গায় তিন বছরের চুক্তিতে আসতে চলেছেন পেপেরই ‘শিষ্য’। যাঁকে দেখতেও অনেকটা স্প্যানিশ কোচের মতোই। পেপের ‘ক্লোন’ বলেও ডাকা হত। তবে এঞ্জো মারেস্কা ইটালিয়ান। ২০২০-২১ সালে ম্যাঞ্চেস্টার সিটির অনূর্ধ্ব-২৩ দলের কোচ ছিলেন। পেপের সহকারী হিসেবেও কাজ করেছেন। ২০২৪-এ তাঁকে চেলসির কোচ করা হয়। প্রথম মরশুমেই উয়েফা কনফারেন্স লিগ জেতেন। তারপর ফিফা ক্লাব বিশ্বকাপও জেতেন। কিন্তু দেড় বছর পরই চেলসি থেকে সরে দাঁড়ান। অনেকটা পেপের মতোই কোচিং স্টাইল। যাকে অনেকে মারেস্কাবল বলেও ডাকেন।
🚨🔵 BREAKING: Enzo Maresca has a complete verbal settlement with Manchester Metropolis, HERE WE GO!
The Italian supervisor has all the time been thought-about the best candidate to interchange Pep Guardiola.
Deal in place and Maresca will signal an preliminary three yr deal at #MCFC. 🇮🇹
New period, quickly. pic.twitter.com/njb3sXRl7w
— Fabrizio Romano (@FabrizioRomano) May 19, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
