হালিশহর পুরসভায় চেয়ারম্যান-সহ ৩০ কাউন্সিলের পদত্যাগ! পরিষেবা কোন পথে, কী বললেন বিধায়ক অর্জুন?

হালিশহর পুরসভায় চেয়ারম্যান-সহ ৩০ কাউন্সিলের পদত্যাগ! পরিষেবা কোন পথে, কী বললেন বিধায়ক অর্জুন?

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


রাজ্যে পালাবদলের পরেই একাধিক পুরসভায় অস্থিরতা দেখা দিয়েছে। তৃণমূল কাউন্সিলররা একযোগে পদত্যাগও করছেন। এবার ভাটপাড়া পুরসভার ৩০ জন কাউন্সিলর একযোগে পদত্যাগ করলেন। শুধু তাই নয়, পুরসভার চেয়ারম্যান রেবা রাহাও পদত্যাগ করেছেন বলে খবর। এই বিষয়ে আজ, শুক্রবার বিজেপি বিধায়ক অর্জুন সিং এলাকায় সাংবাদিক সম্মেলনও করেন। নাগরিক পরিষেবা যাতে কোনওভাবে ব্যাহত না হয়, সেই বিষয়টি দেখা হবে। এমনই জানিয়েছেন, অর্জুন সিং।

এই বিষয়ে আরও খবর

এর আগে হালিশহর পুরসভার কাউন্সিলররা একযোগে পদত্যাগ করেছিলেন। এবার ভাটপাড়া পুরসভার ৩০ জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করলেন। দিন কয়েক ধতেই ওই পুরসভায় তৃণমূলের অন্দরে ফাটল ধরেছিল। অনেকেই পদত্যাগ করতে পারেন! সেই চর্চাও শুরু হয়। গতকাল ১৯ জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেছেন। আজ, শনিবার বাকিরা পদত্যাগ করলেন। ওই পুরসভার চেয়ারম্যান রেবা রাহাও এদিন পদত্যাগ করেছেন। এদিন তিনি বলেন, “আমাদের আর কোনও উপায় ছিল না। আগের দিনই শুনেছিলাম আমাদের ১৯ জন কাউন্সিলর পদত্যাগ করছেন। তখনই পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলাম।” 

ভাটপাড়া পুরসভায় ৩৫ জন কাউন্সিলরের মধ্যে ২ জন মারা গিয়েছেন। এই মুহূর্তে ৩৩ জন কাউন্সিলর কাজ করছিলেন। তাঁদের মধ্যে ৩০ জন কাউন্সিলর একযোগে পদত্যাগ করলেন। ফলে এই মুহূর্তে গোটা পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে অস্থিরতা।

ভাটপাড়া পুরসভায় ৩৫ জন কাউন্সিলরের মধ্যে ২ জন মারা গিয়েছেন। এই মুহূর্তে ৩৩ জন কাউন্সিলর কাজ করছিলেন। তাঁদের মধ্যে ৩০ জন কাউন্সিলর একযোগে পদত্যাগ করলেন। ফলে এই মুহূর্তে গোটা পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে অস্থিরতা। আগামী দিনে পুরবোর্ড ভেঙে প্রশাসক বসানো হবে? নাকি নতুন করে নির্বাচন হবে? সেই নিয়ে জল্পনা তুঙ্গে রয়েছে। পুরসভায় অস্থিরতার কারণে নাগরিক পরিষেবা কী হবে? সেই বিষয়ে জোর চর্চা শুরু হয়েছে। এই বিষয়ে বিজেপি বিধায়ক অর্জুন সিং বলেন, “বিধায়ক পবন সিং এবং রাজেশ কুমার দায়িত্ব নিয়ে এলাকার মানুষের পরিষেবা স্বাভাবিক রাখার বিষয়টি দেখবেন। এরকম পরিস্থিতিতে সংকট পরিস্থিতিতে সরকারিক আধিকারিকরা কাজ চালিয়ে যাবেন।”

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *