হকিতে ১৬-১ ব্যবধানে জয়, পদকের লক্ষ্যভেদ লক্ষ্য সেনদের, এশিয়ান গেমস পদক তালিকায় কোথায় ভারত?

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


এশিয়াম গেমসের তৃতীয় দিনে শিরোনাম কুড়িয়ে নিল ক্রিকেট, হকি, ব্যাডমিন্টন এবং উশু। মেয়েদের ক্রিকেটের হাত ধরেই এবারের গেমসের প্রথম সোনা এসেছে ভারতের ঝুলিতে। হকিতেও দাপুটে জয়ের ধারা অব্যাহত রেখেছে টিম ইন্ডিয়া। পদক নিশ্চিত ব্যাডমিন্টনের ছেলেদের টিম ইভেন্ট এবং উশুতেও।

দিনের শুরুতেই সুখবর আসে ক্রিকেট থেকে। শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে ভারতকে ক্রিকেটে সোনা জেতান মেয়েরা। তবে সোনা জয়ের পরও একটা আশঙ্কা কাজ করছিল। ফের এসিসি সভাপতি মহসিন নকভি মেডেল দিতে আসবেন না তো? তাহলে আবার ভারত ওই মেডেল ইভেন্ট বয়কট করত। শেষ পর্যন্ত অবশ্য তেমন অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়নি। নকভি মেডেল দিতে আসেননি। জাপান প্রশাসনের স্থানীয় কর্তাব্যক্তিরা ভারতীয় দলকে মেডেল দেন। শেষে ফটো সেশনেও পাকিস্তান ক্রিকেটারদের পাশে দাঁড়াতে চায়নি ভারতীয় দল। শেষে ভারতীয় দলের পাশে এসে দাঁড়ান শ্রীলঙ্কার ক্রিকেটাররা।

আরও পড়ুন:

এ তো গেল ক্রিকেট। হকিতেো ভারত দুর্দান্ত ফর্মে। আগের ম্যাচে ইন্দোনেশিয়াকে ১৩-০ গোলে হারিয়েছিল টিম ইন্ডিয়া। মঙ্গলবার পুল ‘এ’-এর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৬-১ গোলে উড়িয়ে দিলেন হরমনপ্রীত সিংরা। আটজন ভারতীয় খেলোয়াড় গোল করেন। হ্যাটট্রিক করেন যুগরাজ সিং, দিলপ্রীত সিং ও অভিষেক। এর বাইরে পুরুষদের ব্যাডমিন্টন দল কোয়ার্টার ফাইনালে জাপানকে ৩-০ ব্যবধানে হারিয়ে পদক নিশ্চিত করে ফেলেছে। সিঙ্গলস ইভেন্টে অনবদ্য খেলে বিশ্বের ৭ নম্বর তারকা কডাই নারোকাকে হারিয়ে দিয়েছেন। লক্ষ্য জিতেছেন ১১-২১, ২১-৫, ১৯-২১-এ। উশুতেও ঐতিহাসিক পারফরম্যান্সে পদক নিশ্চিত করে ফেলেছেন রোশিবীনা দেবী।

তবে দুঃসংবাদও রয়েছে। ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে চতুর্থ স্থানে শেষ করেন ভারতীয় শুটাররা। ব্যাডমিন্টনে মহিলাদের টিম ইভেন্টে হারেন পিভি সিন্ধু, পদকের দৌড় থেকেও ভারত ছিটকে গিয়েছে। ধাক্কা খেতে হয়েছে টেবিল টেনিসেও। দিনের শেষে ১টি সোনা-সহ ৭ পদক নিয়ে ভারত রয়েছে অষ্টম স্থানে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *