স্বাধীনতা বিষয়ক ক্যুইজে সাভারকরের স্তুতি কেন? সাসপেন্ড শিক্ষক, সরগরম কেরল রাজনীতি

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


কেরলের স্কুল ক্যুইজ প্রতিযোগিতায় দামোদর বিনায়ক সাভারকরকে নিয়ে প্রশ্নের জেরে বিতর্ক চরম আকার নিল। এই ঘটনায় কেরল রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। পরিস্থিতি এতটাই গুরুতর আকার নিয়েছে যে অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ড করার পাশাপাশি তদন্তের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী এন সমসুধিন।

জানা যাচ্ছে, এই ঘটনা গত ৬ আগস্টের। স্বাধীনতা দিবস উপলক্ষে কেরলের কয়েকটি জেলার স্কুলগুলিকে নিয়ে আয়োজিত হয়েছিল ক্যুইজ প্রতিযোগিতা। সেখানেই একটি প্রশ্ন ঘিরে শুরু হয় বিতর্ক। প্রশ্ন ছিল, সেই স্বাধীনতা সংগ্রামী কে, যিনি ব্রিটিশের হাতে কঠোর শাস্তি পেয়েছিলেন? এই প্রশ্নের উত্তর ছিল সাভারকর। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক। অভিযোগ ওঠে, হিন্দুত্ববাদী শিক্ষককে দিয়ে ক্যুইজের প্রশ্ন তৈরি করা হয়েছে। যেখানে বীর সাভারকরকে স্বাধীনতা সংগ্রামী হিসেবে দেখানো হয়েছে। অথচ আসল সত্য ঠিক তার উলটো। বিষয়টি নিয়ে চাপানউতোর শুরু হতেই মাঠে নামে সরকার।

আরও পড়ুন:

প্রশ্ন ছিল, সেই স্বাধীনতা সংগ্রামী কে, যিনি ব্রিটিশের হাতে কঠোর শাস্তি পেয়েছিলেন? এই প্রশ্নের উত্তর ছিল সাভারকর।

কেরলে কংগ্রেস সরকারের শিক্ষামন্ত্রীর দফতর জানিয়েছে, তাঁদের দফতর বা ‘সোশ্যাল সায়েন্সেস ক্লাব’ এই ক্যুইজের দায়িত্বে ছিল না। যাঁরা ‘ঐতিহাসিক ভাবে ভুল’ প্রশ্ন অন্তর্ভুক্ত করেছিলেন তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সেই মতো এই কুইজের প্রশ্ন তৈরির দায়িত্বে থাকা শিক্ষক গুরু প্রসাদকে সাসপেন্ড করা হয়েছে শিক্ষা দপ্তরের তরফে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে এই ঘটনায় সরব হয়েছে বিরোধী দল সিপিএম। তাদের তরফে বলা হয়েছে, কেরলের শাসকদল ইউডিএফ (কংগ্রেস নেতৃত্বাধীন সরকার) এখন সংঘের কর্মসূচি অনুসরণ করছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *