Bimal Gurung | পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান চায় মোর্চা, নবান্নে দীর্ঘ বৈঠকে বিমল গুরুং-শুভেন্দু অধিকারী

Bimal Gurung | পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান চায় মোর্চা, নবান্নে দীর্ঘ বৈঠকে বিমল গুরুং-শুভেন্দু অধিকারী

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: জিটিএ (GTA)-র মেয়াদ ফুরিয়েছে, এবার পাহাড়ের জন্য বিকল্প স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবিতে জোরালো সওয়াল করলেন গোর্খা জনমুক্তি মোর্চা (GJM) সুপ্রিমো বিমল গুরুং (Bimal Gurung)। বুধবার নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেড় ঘণ্টারও বেশি সময় ধরে এক উচ্চপর্যায়ের বৈঠক করেন মোর্চা নেতৃত্ব। বৈঠক শেষে পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানের বার্তা দিয়ে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিলেন গুরুং। এদিনের হাই-ভোল্টেজ বৈঠকে বিমল গুরুং ও রোশন গিরির সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিংও।

মূলত পাহাড়ের একাধিক জ্বলন্ত সমস্যা ও দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরে মোর্চা নেতৃত্ব। বিগত সরকারের আমলে জিটিএ-তে চলা কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। এছাড়াও আইনমন্ত্রী বিরাজ বিশ্বাসের সঙ্গে বৈঠকে পাহাড় আন্দোলনের সময় মোর্চা কর্মী-সমর্থকদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত রাজনৈতিক মামলা দ্রুত তুলে নেওয়ার আবেদনও জানানো হয়েছে। পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করে নবনির্বাচিত পাহাড়ি পঞ্চায়েতগুলিকে আরও বেশি প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা দেওয়ার পাশাপাশি প্রতিটি পঞ্চায়েতে পৃথক বিপর্যয় মোকাবিলা পরিকাঠামো গড়ার দাবি তোলা হয়েছে।

গোর্খাল্যান্ড ইস্যু প্রসঙ্গে বিমল গুরুং জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ সহযোগিতাতেই পাহাড় সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব। এই লক্ষ্যে আগামী দিনে একটি ত্রিপাক্ষিক বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে, আগামী ৭ অক্টোবর মোর্চার প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দার্জিলিং যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন গুরুং, যাতে ইতিবাচক সাড়া মিলেছে বলে জানা গেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *