‘সুপার সুখোই’ থেকে অত্যাধুনিক পন্টসার মিসাইল! আজই মোদি-পুতিন বৈঠকে চূড়ান্ত হবে অস্ত্রচুক্তি?

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


ব্রিকস সম্মেলনে যোগ দিতে তিন দিনের ভারতে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার আগে শুক্রবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন রুশ প্রেসিডন্ট। সরকারি সূত্রের খবর, এই বৈঠকেই মস্কোর প্রস্তাব মেনে যৌথ উদ্যোগে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান ‘সুখোই এসইউ-৫৭’ নির্মাণের বিষয়টি চূড়ান্ত হতে পারে।

আগেই জানা গিয়েছিল, দিল্লির বৈঠকে বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি ছাড়াও প্রতিরক্ষা ক্ষেত্র নিয়েও দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে কথা বলবেন মোদি-পুতিন। সেই মতোই ‘সুখোই এসইউ-৫৭’ যুদ্ধবিমান চুক্তির পাশাপাশি ভারতীয় বায়ুসেনার ব্যবহৃত সুখোই-৩০ এমকেআই আধুনিকীকরণ (যার পোশাকি নাম ‘সুপার সুখোই প্রজেক্ট) এবং আরও এস-৪০০ ট্রায়াম্ফ ও পন্টসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়টি চূড়ান্ত হতে পারে হাই প্রোফাইল এই বৈঠকে।

আরও পড়ুন:

২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে মোদির আমেরিকা সফরের সময়ই ভারতকে ‘এফ-৩৫ লাইটনিং২’ যুদ্ধবিমানের ‘এফ-৩৫এ’ মডেলটি বিক্রির প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প। অন্যদিকে গত মার্চ মাসে ভারতকে ‘এসইউ-৫৭ই’ (এসইউ-৫৭-র এক্সপোর্ট ভ্যারিয়েন্ট) যুদ্ধবিমানের ‘যৌথ উৎপাদন’ এবং ‘সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তরে’র প্রস্তাব দিয়েছিল রাশিয়া। গোটা বিশ্বের কৌতূহল ছিল বৈশ্বিক টানাপোড়েনের সময় কোন দিকে ঝুঁকবে ভারত। সরকারি সূত্রের দাবি, শেষ পর্যন্ত ছ’দশকের পুরনো সামরিক সহযোগী রাশিয়ার উপরেই ভরসা রাখছে দিল্লি।

আরও পড়ুন:

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *