Dinhata | দিনহাটায় দম্পতির রক্তাক্ত দেহ উদ্ধার! নেপথ্যে পারিবারিক বিবাদ নাকি অন্য কোনো রহস্য?

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


দিনহাটা: দিনহাটা (Dinhata) ভিলেজ-১ গ্রাম পঞ্চায়েতের হিমঘর সংলগ্ন এলাকায় এক দম্পতির রক্তাক্ত দেহ (Couple demise) উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত দম্পতির নাম সুকুমার বর্মন ও তাঁর স্ত্রী চম্পা রায়।  সুকুমার পেশায় একজন ভ্যানচালক ছিলেন। শুক্রবার সকালে প্রতিবেশীরা বাড়ির ভেতরে দু’জনকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। দ্রুত দিনহাটা থানায় (Dinhata Police Station) খবর দেওয়া হয়। খবর পেয়ে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক প্রশান্ত দেবনাথ ও আইসি বুধাদিত্য রায়ের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।

মৃত দম্পতির মেয়ে টুম্পা রায় জানিয়েছেন, সকালে তিনি বারবার মাকে ফোন করলেও কেউ ফোন ধরেননি। এরপর তিনি তাঁর বড় ছেলেকে বাড়িতে পাঠান এবং সে গিয়ে ঘরের ভেতর দম্পতির রক্তাক্ত দেহ দেখতে পায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতির মধ্যে মাঝেমধ্যেই পারিবারিক বিবাদ লেগেই থাকত। তবে ঠিক কী কারণে এই মৃত্যু ঘটল, তা এখনও স্পষ্ট নয়। এটি নিছকই খুন নাকি এর পেছনে অন্য কোনো গভীর রহস্য লুকিয়ে রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত চলছে।

The put up Dinhata | দিনহাটায় দম্পতির রক্তাক্ত দেহ উদ্ধার! নেপথ্যে পারিবারিক বিবাদ নাকি অন্য কোনো রহস্য? appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *