সিল আঁটা জলের বোতল মানেই সুরক্ষিত নয়! কেনার আগে অবশ্যই দেখে নিন এই বিষয়টি

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সিল আঁটা বোতলে মিনারেল ওয়াটার দেখলেই তা খাওয়ার পক্ষে সুরক্ষিত বলে মনে করি আমরা। তাই স্টেশনে কিংবা রেস্তরাঁয় বোতলের জলই চেয়ে বসি সহজে। কিন্তু সিলড মানেই কি তা সুরক্ষিত? নাকি এর আড়ালে রয়েছে নানা অসুখের সম্ভাবনা? ভুলে গেলে চলবে না যে পানীয় জল থেকে ভয়াবহ সব অসুখ হতে পারে। সাধারণ পেটের অস্বস্তি, বমি, ডায়রিয়া থেকে শুরু করে খাদ্যনালীর সংক্রমণ পর্যন্ত হতে পারে।

Your Bottle Cap Could Be a Warning Sign—Here’s What to Check

আরও পড়ুন:

জল সত্যিই খাওয়ার উপযোগী কি-না, তা বোঝার জন্য আগেই লক্ষ্য করুন বোতলটির ঢাকনার দিকে (Bottle Cap Might Be a Warning Signal)। জলের বোতলের ঢাকনাই বলে দিতে পারে তা কতখানি নিরাপদ। মনে করা হয়, জলের অবস্থা কী, তা কতখানি পরিশুদ্ধ, সেই হদিশ দেওয়া থাকে বোতলের ঢাকনাতেই। যেমন, বোতলের ঢাকনা যদি সবুজ হয়, তবে বুঝতে হবে ভিতরে থাকা পানীয়কে মিষ্টতা দিতে তাতে কৃত্রিম ফ্লেবার যোগ করা হয়েছে। ঢাকনা সাদা হওয়ার অর্থ, জল ফিলটারড এবং প্রক্রিয়াজাত। ঢাকনা লাল হওয়ার অর্থ, জলে বাড়তি ইলেক্ট্রোলাইট যোগ করা হয়েছে। এই জাতীয় জল মূলত খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা পান করে থাকেন।

জলের বোতলের ঢাকনা যদি নীল হয়, তার অর্থ জল একেবারে প্রাকৃতিক ও বিশুদ্ধ। আবার জলে অ্যালকালাইন থাকলে, তার ঢাকনার রঙ কালো হয়। বিরাট কোহলি এমন জল পান করেন। যদিও সাম্প্রতিককালে এই ধারণাকে আংশিকভাবে ভুয়ো বলে দাবি করা হয়েছে একাধিক প্রতিবেদনে। বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে, বোতলের ঢাকনার রঙ ইচ্ছেমতো বেছে নিয়েছে সংশ্লিষ্ট ব্র্যান্ডটি।

তবে ভিতরে থাকা জল পানের পক্ষে সুরক্ষিত কি-না, সে বিষয়ে ঢাকনা জানাতে পারে নিশ্চিতভাবে। তাই পানের আগে কেবল ২ সেকেন্ড সময় ব্যয় করে ঢাকনাটিতে নজর দিন।

১. ক্যাপটি ঠিকমতো আটকানো রয়েছে তো? ক্যাপ সহজে ঘুরে গেলে বা ঢিলা মনে হলে সতর্ক হন।

২. অনেক বোতলে ক্যাপের নিচে একটি প্লাস্টিকের রিং থাকে। নতুন বোতলে এটি সাধারণত ক্যাপের সঙ্গে যুক্ত থাকে। রিং ভাঙা, আলাদা বা অস্বাভাবিক দেখলে বোতলটি না নেওয়াই নিরাপদ।

Your Bottle Cap Could Be a Warning Sign—Here’s What to Check
অ্যালকালাইন জল পান করছেন বিরাট কোহলি।

৩. বোতল ফুলে যাওয়া বা অস্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত কি-না দেখুন। জল সামান্য অস্বচ্ছ, অস্বাভাবিক রঙের বা তলায় অজানা কণা দেখা গেলে পান করবেন না। খোলার পর অস্বাভাবিক গন্ধ বা স্বাদ পেলেও সে জল ফেলে দিন।

খাদ্যপণ্যের প্যাকেজিং ক্ষতিগ্রস্ত বা খোলা থাকলে তা না কেনার পরামর্শও দেয় FDA। সামান্য সতর্কতাই বাঁচাতে পারে ভয়াবহ জলবাহিত রোগের শিকার হওয়ার হাত থেকে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *