সাড়ে ৭ হাজার নয়, ইপিএফও ন্যুনতম পেনশন কত? সিদ্ধান্ত নিয়ে ফেলল শ্রমমন্ত্রক

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সাড়ে সাত হাজার টাকা নয়, ইপিএফও-র এমপ্লয়িজ পেনশন স্কিমে ন্যূনতম পেনশন ৩ হাজার টাকা হতে চলেছে। আগামী ১৯ নভেম্বর ইপিএফও-র ট্রাস্টের বৈঠকে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। বর্তমানে ইপিএসে ন্যূনতম পেনশন ১ হাজার টাকা। সূত্রের খবর, শ্রমমন্ত্রক অর্থমন্ত্রকের সঙ্গে আলোচনার পর ন্যূনতম পেনশন ৩ হাজার টাকা করার বিষয়ে সম্মত হয়েছে। কর্মী সংগঠনগুলির দাবি ছিল ন্যূনতম পেনশন সাড়ে ৭ হাজার করার। তবে সেই দাবি পূরণ হচ্ছে না।

চলতি বছরের শুরুতেই ইপিএফও পরিচালিত কর্মচারী পেনশন স্কিমের অধীনে ন্যূনতম মাসিক পেনশন বাড়িয়ে ৭,৫০০ টাকা করার সুপারিশ করেছে শ্রম সংক্রান্ত সংসদীয় কমিটি। এই মুহূর্তে ন্যূনতম পেনশনের পরিমাণ মাত্র ১ হাজার টাকা। সংসদীয় কমিটির মতে মৌলিক চাহিদা মেটাতে ১,০০০ টাকা পর্যাপ্ত নয়। আবার একধাক্কায় পেনশন সাড়ে সাত গুণ বাড়িয়ে দিল সেটার ব্যয়ভার বহন করা ইপিএফ এবং সরকারের পক্ষে কঠিন হবে। তাই মধ্যপন্থা হিসাবে ৩ হাজার টাকার কথা ভাবা হয়েছে বলে খবর। ১৯ নভেম্বর গুজরাটের গিরে EPFO-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের ২৪০তম বৈঠক হওয়ার কথা। সেখানে পেনশন বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর পড়তে পারে বলে দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের।

আরও পড়ুন:

দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল অবসরপ্রাপ্ত কর্মচারীদের ন্যূনতম পেনশন নিয়ে। যা প্রতি মাসে মাত্র ১ হাজার টাকা। শ্রম, বস্ত্র ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘অনুদান দাবি (২০২৬-২৭)’ শীর্ষক ১৫ তম প্রতিবেদনে উল্লেখ করেছে যে, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় সত্ত্বেও কর্মচারী পেনশন প্রকল্প, ১৯৯৫-এর অধীনে প্রতি মাসে ন্যূনতম ১,০০০ টাকা পেনশন দীর্ঘ সময় ধরে অপরিবর্তিত রয়েছে। সেটা বাড়িয়ে ৯ হাজার টাকা পর্যন্ত করার দাবি করা হচ্ছিল। সেই দাবি পূরণ না হলেও কিছুটা বাড়ছে ন্যূনতম পেনশন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের ২৪০তম বৈঠকে পেনশন বৃদ্ধি নিয়ে আলোচনা হবে। তার আগেই কেন্দ্র একপ্রকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে।

বলা বাহুল্য, এমনটা হলে উপকৃত হবেন ইপিএফও-র ৬০ লক্ষ পেনশনভোগী।বিশেষত বয়স্ক এবং অর্থনৈতিকভাবে দুর্বল সুবিধাভোগীদের আর্থিক দুর্দশার কথা বিবেচনা করে ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবিতে ছাড় দিতে চলেছে সরকার। এই বিষয়ে বিশেষজ্ঞদের বক্তব্য, ন্যূনতম পেনশন ৩ হাজার টাকা হলে বর্তমান বাজার দরের সঙ্গে খানিকটা খাপ খাওয়াতে পারবেন অবসরপ্রাপ্ত প্রবীণ কর্মীরা। কারণ চিকিৎসা এবং অন্যান্য খাতে খরচ লাগামছাড়া পর্যায়ে চলে গিয়েছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *