মালবাহী গাড়ির ধাক্কায় ভাঙল হাইট বার, উল্টোডাঙা ফ্লাইওভারে সম্পূর্ণ বন্ধ যান চলাচল

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


তীব্র গতিই হল কাল! মালবাহী বড় গাড়ির ধাক্কায় ভাঙল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইট বার। এরপরেই ফ্লাইওভার দিয়ে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় যান চলাচল। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। পাশাপাশি বাইপাস সংলগ্ন এলাকায় তীব্র যানজট তৈরি হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। একটি বড় মালগাড়ি তীব্র গতিতে ফ্লাইওভারে ওঠার চেষ্টা করছিল। সেই সময় ফ্লাইওভারের হাইট বারে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে হাইট বারটি। বন্ধ হয়ে যায় ফ্লাইওভার দিয়ে যান চলাচল। ব্যস্ত সময়ে এই দুর্ঘটনায় সমস্যায় পড়েন সাধারণ মানুষ। অনেক ঘুরে যানজট কাটিয়ে গন্তব্যে পৌঁছতে হয় তাঁদের।

আরও পড়ুন:

উল্টোডাঙা ফ্লাইওভারে ভারী ও বড় পণ্যবাহী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করতে নির্দিষ্ট উচ্চতার হাইট বার বা ক্র্যাশ ব্যারিয়ার বসানো রয়েছে। নিয়মের তোয়াক্কা না করে ওই বড় ও উঁচু গাড়িটি তীব্র গতিতে ফ্লাইওভারে ওঠার চেষ্টা করছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। গাড়িটির উচ্চতা বেশি থাকায় সেটি সজোরে হাইট বারের লোহার কাঠামোটিতে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে হাইট বারটি উপড়ে সরাসরি রাস্তার ওপর ভেঙে পড়ে। আড়াআড়িভাবে রাস্তার উপর হাইট বারটি ভেঙে পড়ায় ইএম বাইপাস সংলগ্ন ওই অংশে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। ব্যস্ত সময়ে এই বিপত্তির কারণে ইএম বাইপাস ও সংলগ্ন ভিআইপি রোডের দিকে যাওয়ার রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এর ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে। হাইট বারটি মেরামতির কাজ দ্রুত সম্পন্ন করে যান চলাচল স্বাভাবিক করার আশ্বাস দেন পুলিশ আধিকারিকরা।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *