জাল পরিচয়পত্র, গাড়িতে সরকারি বোর্ড, এসএসসি দপ্তরে জালিয়াতির ছকে গ্রেপ্তার ৩ ভুয়ো সিবিআই কর্তা

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সিবিআই অফিসার সেজে নিজাম প‌্যালেসের এসএসসি অফিসে ঢুকে জালিয়াতির ছক। সন্দেহ হয় অফিসের আধিকারিকদের। খবর যায় পুলিশের কাছে। ভবানীপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার তিনজন। পুলিশ জানিয়েছে, ধৃত তিনজনের নাম ব্রিপর্ষি বসু, শুভম সরকার ও পল্লব মণ্ডল। তাদের কাছ থেকে সিবিআইয়ের ভুয়া পরিচয়পত্র ও একটি গাড়ি আটক করা হয়েছে। সেই গাড়িতে ভারত সরকারের বোর্ডও ছিল। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে কিছু ভুয়ো নিয়োগপত্রও। তারা সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে জালিয়াতি চক্রের সঙ্গে যুক্ত বলেই অভিযোগ পুলিশের।

মঙ্গলবার সকালে নিজাম প‌্যালেসে ভারত সরকারের বোর্ড লাগানো গাড়ি করে আসে তারা। নিজাম প‌্যালেসে রয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর। যেহেতু সরকারের বোর্ড লাগানো, তাই গাড়িটি নিজাম প‌্যালেসেই তারা পার্কিং করে রাখে। এর পর তিনজনই উপরে উঠে যায়। স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি-র দপ্তরে গিয়ে তারা নিজেদের সিবিআই বলে পরিচয় দেয়। আধিকারিকদের কাছে ব্রিপর্ষি নিজেকে সিবিআইয়ের ডিএসপি পদমর্যাদার আধিকারিক বলে পরিচয় দেয়। আর অন‌্য দু’জনকে বলে তারা ইন্সপেক্টর। একটি মামলার তদন্তে তারা এসেছে বলে দাবি করে।

আরও পড়ুন:

এসএসসি-র মাধ‌্যমে সরকারি চাকরি পাচ্ছে, এমন কয়েকজনের ব‌্যাপারে তারা খোঁজখবর নিতে এসেছে বলে জানায়। তারা নিজেদের ভুয়ো পরিচয়পত্রও দেখায়। কয়েকজনের নাম দিয়ে তাদের নথি ও তালিকাও দেখতে চায় তারা। ওই চাকরিপ্রার্থীদের কিছু তথ‌্যও জানতে চাওয়া হয়। এভাবে বিস্তারিত তথ‌্য চাওয়ায় এসএসসি-র আধিকারিকদের সন্দেহ হয়। সিবিআইয়ের পরিচয়পত্র দেখেও সন্দেহ হয় তাঁদের।

তিনজনকে বসিয়ে রেখে আধিকারিকরা বিভিন্ন প্রশ্ন করতে শুরু করেন। এতে তারা অসংলগ্ন উত্তর দিতে থাকে। এর পরই এসএসসি-র আধিকারিকরা ভবানীপুর থানায় খবর দেয়। পুলিশ এসে তাদের জেরা করতে শুরু করে। সিবিআইয়ের সঙ্গে যোগাযোগ করতেই পুলিশ জানতে পারে যে, তারা জালিয়াত। তাদের কাছ থেকে একাধিক কেন্দ্রীয় মন্ত্রকের চাকরির ভুয়ো নিয়োগপত্র উদ্ধার করা হয়। পুলিশের সন্দেহ হয়, তারা চাকরির টোপ দিয়ে চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তোলে। তার বিনিময়ে ভুয়ো নিয়োগপত্র দেয়। এই ব‌্যাপারে কিছু তথ‌্য পেতেই তারা সিবিআই সাজে। তাদের জেরা করে এই জালিয়াতি চক্রের বাকিদের সন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *