সপ্তাহে একদিন বিনামূল্যে রোগী দেখবেন চিকিৎসকরা, চন্দননগরে প্রশংসনীয় উদ্যোগ বিধায়কের

সপ্তাহে একদিন বিনামূল্যে রোগী দেখবেন চিকিৎসকরা, চন্দননগরে প্রশংসনীয় উদ্যোগ বিধায়কের

স্বাস্থ্য/HEALTH
Spread the love


চন্দননগর হাসপাতালের বেহাল স্বাস্থ‌্য পরিকাঠামো নিয়ে অভিযোগ নতুন নয়। স্থানীয় মানুষের দীর্ঘদিনের অভিযোগ, বাইরে থেকে হাসপাতালে রঙের প্রলেপ পড়ায় তা ঝা-চকচকে হলেও সেখানে চিকিৎসা পরিষেবার কোনও উন্নতি হয়নি। আর বেসরকারি ক্লিনিকে চিকিৎসকদের চড়া ভিজিটের কারণে অনেক গরিব মানুষই সেখানে দেখাতে পারেন না।  তাই নতুন সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় বিধায়ক দীপাঞ্জন গুহর উদ্যোগে শুরু হচ্ছে এক অভিনব পরিষেবা।  ঠিক হয়েছে, এলাকার নামকরা চিকিৎসকরা সপ্তাহে একদিন করে বিনামূল্যে রোগী দেখবেন।

বিধায়ক জানান, আপাতত প্রায় পনেরো জন চিকিৎসক এই পরিষেবা দেবেন বলে অঙ্গীকার করেছেন। কারা এই পরিষেবা দেবেন, কীভাবে এই পরিষেবা মিলবে তা দ্রুত জানিয়ে দেওয়া হবে। আগামী সপ্তাহ থেকেই বিনামূল্যে এই চিকিৎসা পরিষেবা প্রদানের কাজ শুরু হবে। জানা গিয়েছে, চিকিৎসকরা নিজের নিজের চেম্বারেই সপ্তাহে একদিন কয়েক ঘণ্টা এই পরিষেবা দেবেন। শুক্রবার চন্দননগরের বেশ কয়েকজন চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন বিধায়ক। তারপর চিকিৎসকরা জানান, এখানে কোনও দলের বিষয় না। দল, রং নির্বিশেষেই চন্দননগরের স্বাস্থ‌্য ব‌্যবস্থার হাল ফেরাতে বিধায়কের পাশে তাঁরা থাকবেন। তারই অঙ্গ হিসাবে সপ্তাহে একদিন করে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানের সিদ্ধান্ত হয়েছে। আগামীদিনে চিকিৎসকরা নিজেদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও ঘোষণা করবেন বলে জানান তাঁরা।

আরও পড়ুন:

এলাকার বিধায়ক দীপাঞ্জন গুহ বলেন, ‘‘চিকিৎসকদের এই মহৎ উদ্যোগ আগামীদিনে চন্দননগরের স্বাস্থ‌্য ব‌্যবস্থা ও সমাজের নৈতিক উন্নতি সাধন করবে। সমাজের প্রতি চিকিৎসকদের এই দায়বদ্ধতাকে আমি কুর্ণিশ জানাই। আমি চিকিৎসকদের নিয়ে বৈঠক করেছি। তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।’’

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *