Siliguri | শিলিগুড়িতে মঠ থেকে চুরি যাওয়া অষ্টধাতুর বিগ্রহ উদ্ধার, তদন্তে বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য!

Siliguri | শিলিগুড়িতে মঠ থেকে চুরি যাওয়া অষ্টধাতুর বিগ্রহ উদ্ধার, তদন্তে বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য!

শিক্ষা
Spread the love


শিলিগুড়ি: দীর্ঘ প্রচেষ্টার পর শিলিগুড়ির (Siliguri) দেশবন্ধু পাড়ায় (Deshbandhu Para) অবস্থিত শ্রী শ্রী নরোত্তম গৌড়ীয় মঠ থেকে চুরি যাওয়া ২২টি অষ্টধাতুর গোপাল মূর্তি ও বিভিন্ন বাসনপত্র উদ্ধার (Idol Restoration) করল পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিন শিলিগুড়ি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শান্তিনগর এলাকার বাসিন্দা প্রসেনজিৎ সরকারকে আটক করে। প্রসেনজিতের বিরুদ্ধে আগেও চুরির একাধিক রেকর্ড রয়েছে। পুলিশের জেরায় প্রসেনজিৎ জানায়, সে মূল চোরের কাছ থেকে এই সামগ্রীগুলো নিয়েছিল বিক্রির উদ্দেশ্যে। তদন্তে উঠে আসে দিলীপ সরকার ও পিয়াল সরকার নামে দুই ব্যক্তির নাম।

এরপর প্রসেনজিতের দেওয়া তথ্যের ভিত্তিতেই ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঢাকেশ্বরী মোড় এলাকায় দিলীপ সরকারের বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া মূর্তি ও বাসনপত্র। এরপরই দিলীপ সরকার ও পিয়াল সরকারকে গ্রেপ্তার করা হয়। প্রসেনজিতের দাবি অনুযায়ী, ওই দুইজন স্ক্র্যাপ ব্যবসায়ী বা ভাঙারি হিসেবে এই সামগ্রীগুলো কিনেছিল।

ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, সামগ্রীগুলো চুরি করার নেপথ্যে এক মূল অভিযুক্ত রয়েছে, যে এখনও পলাতক। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে গ্রেপ্তার করতে জোর তল্লাশি শুরু হয়েছে।

উল্লেখ্য, এই চুরির ঘটনাটিকে ঘিরে পুলিশের ওপর চাপ বাড়ছিল। শুক্রবার বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা মঠ প্রাঙ্গণে উপস্থিত হয়ে তীব্র প্রতিবাদ জানান। সংগঠনের সভাপতি বিক্রমাদিত্য মণ্ডল বলেন, ‘প্রশাসনের ওপর আমাদের আস্থা ছিল। অভিযুক্তদের যাতে কড়া শাস্তি দেওয়া হয়, আমরা সেটার দাবি জানাচ্ছি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *