সকাল-সন্ধ্যা ধূপ জ্বালান? ডায়াবেটিসের ঝুঁকি ডেকে আনছেন না তো?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


সকাল-সন্ধ্যার পুজো, উৎসব বা ঘরে সুগন্ধ ছড়াতে অনেকের কাছেই ধূপ নিত্যদিনের অভ্যাস। কিন্তু সেই পরিচিত ধোঁয়াই কি শরীরের ভিতরে এমন কোনও পরিবর্তন ঘটাতে পারে, যা ভবিষ্যতে শুধু ফুসফুসের সমস্যা নয়, বাড়াতে পারে ডায়াবেটিসের ঝুঁকিও? সমাজমাধ্যমে এমন দাবি ছড়ালেও, বিজ্ঞান এখনও এতটা সরল কোনও উত্তর দেয় না।

বিশেষজ্ঞদের মতে, ধূপ ডায়াবেটিসের স্বীকৃত কারণ নয়। অর্থাৎ, ধূপ জ্বালানোর কারণে মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হন, এমন দাবি করার মতো পর্যাপ্ত প্রমাণ এখনও নেই।

আরও পড়ুন:

তাহলে ধূপের ধোঁয়া নিয়ে প্রশ্ন উঠছে কেন?
কারণ, ধোঁয়া মানেই শুধু সুগন্ধ নয়। ধূপ জ্বলার সময় সূক্ষ্ম ধূলিকণা বা পার্টিকুলেট ম্যাটার, কার্বন মনোক্সাইড এবং বিভিন্ন উদ্বায়ী রাসায়নিক পদার্থ তৈরি হতে পারে। এগুলির দীর্ঘমেয়াদি সংস্পর্শ শরীরে অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহ বাড়াতে পারে।

আরও পড়ুন:

অন্যদিকে, দীর্ঘদিনের বায়ুদূষণ নিয়ে গবেষণায় দেখা গিয়েছে, সূক্ষ্ম কণিকার সংস্পর্শের সঙ্গে ইনসুলিন রেজিস্ট্যান্সের সম্পর্ক থাকতে পারে। ইনসুলিন রেজিস্ট্যান্স হল এমন একটি অবস্থা, যেখানে শরীরের কোষ ইনসুলিনের প্রতি স্বাভাবিকভাবে সাড়া দেয় না। এর ফলে রক্তে শর্করা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে এবং টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে।

does burning agarbatti increase diabetes risk
ধোয়ায় বিপদ! ছবি: সংগৃহীত

তবে এখানেই সতর্ক থাকা জরুরি। বায়ুদূষণের গবেষণার ফল সরাসরি ধূপের ক্ষেত্রে প্রয়োগ করে বলা যায় না যে, ধূপের ধোয়া ডায়াবেটিস ঘটায়। সম্ভাব্য জৈবিক প্রক্রিয়া থাকা আর রোগের সরাসরি কারণ প্রমাণিত হওয়া এক বিষয় নয়।

ধূপ জ্বালালে কি সুগার বাড়ে?
না। ধূপের ধোঁয়া সরাসরি রক্তে গ্লুকোজ বাড়িয়ে দেয়, এমন বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। খাবার, অসুস্থতা, কিছু ওষুধ, মানসিক চাপ এবং শরীরের বিপাকীয় পরিবর্তনের মতো পরিচিত কারণগুলির সঙ্গে এর তুলনা করা যায় না।

দিনে একটি ধূপ আর সারাদিন ধোঁয়া এক নয়
ধোঁয়ার ক্ষেত্রে কতক্ষণ সংস্পর্শে থাকছেন, তা গুরুত্বপূর্ণ। মাঝে মধ্যে একটি ধূপ জ্বালানো এবং বন্ধ ঘরে প্রতিদিন একাধিক ধূপ দীর্ঘ সময় ধরে জ্বালানোর প্রভাব এক হতে পারে না।

তাই ধূপ ব্যবহার করলে ঘরে জানলা-দরজা খুলে পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত করা ভালো। ছোট, বন্ধ ঘরে একসঙ্গে অনেক ধূপ জ্বালানো এড়ানো উচিত।

does burning agarbatti increase diabetes risk
ধূপের ধোঁয়ায় পরোক্ষ প্রভাব। ছবি: সংগৃহীত

হার্বাল বা ন্যাচারাল ধূপ কি নিরাপদ?
শুধু ন্যাচারাল বা হার্বাল লেখা থাকলেই ধূপের ধোঁয়া সম্পূর্ণ ক্ষতিহীন হয়ে যায় না। বিভিন্ন পণ্যে ব্যবহৃত উপাদান, সুগন্ধি, অন্যান্য পদার্থ এবং পোড়ার ধরন অনুযায়ী নির্গত ধোঁয়ার উপাদান বদলাতে পারে।

তাই দিনে একটি ধূপ জ্বালালেই ডায়াবেটিস হবে, এমন প্রমাণ নেই। তবে ঘরের বাতাসে অপ্রয়োজনীয় ধোঁয়া জমতে না দেওয়াই বুদ্ধিমানের কাজ। ডায়াবেটিসের ভয় নয়, লক্ষ্য হওয়া উচিত ঠিকঠাক বায়ু চলাচল এবং দীর্ঘক্ষণ ধোঁয়ার সংস্পর্শ কমানো।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *