সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বে শান্তি ফেরাতে শুল্ক অস্ত্রেই সিলমোহর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। রীতিমতো গর্বের সঙ্গে ট্রাম্প জানালেন শুল্ক অস্ত্র প্রয়োগ না করলে এখনও যুদ্ধে মেতে থাকত বহু দেশ। এ প্রসঙ্গে অতীতের ভাঙা রেকর্ড ফের চালিয়ে ট্রাম্প বলেন, ভারত-পাক যুদ্ধ এই শুল্ক অস্ত্রের জেরেই বন্ধ হয়েছে।
সোমবার হোয়াইট হাউসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “যদি আমার কাছে শুল্ক আরোপের ক্ষমতা না থাকত, তাহলে ৭টি যুদ্ধের মধ্যে ৪টি যুদ্ধ এখনও চলমান থাকত।” এরপরই ভারত-পাক যুদ্ধের প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, “ভারত ও পাকিস্তানের সংঘাতের বিষয়টি দেখুন। তারা ধীরে ধীরে ভয়ংকর যুদ্ধের দিকে এগোচ্ছিল। ৭টি বিমানকে গুলি করে নামানো হয়। শুল্ক চাপানোর হুমকির জেরেই দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়।” ট্রাম্প জানান, “আমি তাদের ঠিক কী বলেছি তা এখানে বলতে চাই না। তবে আমি যা বলেছিলাম তা ভীষণই কার্যকর ছিল।” এরপরই ট্রাম্পের দাবি, “এই শুল্ক আরোপ আমেরিকাকে শুধু আর্থিক সুবিধা দেয়নি বরং বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করেছে। আমরা বিলিয়ন ডলার আয় করার পাশাপাশি বিশ্বে শান্তি প্রতিষ্ঠাকারী হয়ে উঠেছি।”
#WATCH | On whether or not he would shift his place on tariffs, US President Donald J Trump says, “… If I didn’t have the ability of tariffs, you’ll have at the very least 4 of the seven wars raging… In the event you have a look at India and Pakistan, they have been able to go at it. Seven planes have been… pic.twitter.com/oI3r4cnzAV
— ANI (@ANI) October 6, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
