রাহুলের চওড়া ব্যাটে সিরিজ ভারতের, হেরেও মন জিতল লড়াকু ওয়েস্ট ইন্ডিজ

রাহুলের চওড়া ব্যাটে সিরিজ ভারতের, হেরেও মন জিতল লড়াকু ওয়েস্ট ইন্ডিজ

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত সিরিজ জিতবে, একথা জানাই ছিল। কিন্তু সিরিজ জিততে যে এভাবে মাথার ঘাম পায়ে ফেলতে হবে শুভমান গিলদের, সেটা সম্ভবত ক্রিকেটবোদ্ধাদের কেউই আন্দাজ করতে পারেননি। জন ক্যাম্পবেল-শাই হোপদের ওয়েস্ট ইন্ডিজ যে ভারতের চাপানো ফলো অন সামলে দেবে, ভারতকে চতুর্থ ইনিংসে ব্যাট করত নামাবে, এত বড় ভবিষ্যদ্বাণীও কেউ করেননি। ভারত শেষ পর্যন্ত ম্যাচ আর সিরিজ জিতল ঠিকই, তবে ক্রিকেটপ্রেমীদের মনে দাগ কাটল ক্যারিবিয়ানদের মরণপণ লড়াই।

ঘরের মাঠে প্রথমবার জাতীয় দলকে নেতৃত্ব দিতে নেমেছেন শুভমান। তাঁর অধিনায়কত্বে আহমেদাবাদে সিরিজের প্রথম টেস্টে ক্যারিবিয়ান ব্রিগেড কার্যত উড়ে যায়। মাত্র আড়াই দিনে ম্যাচ জিতে নেয় ভারতীয় দল। দ্বিতীয় টেস্টও সেই একইভাবে শেষ হবে বলে ধরে নিয়েছিল ক্রিকেটমহল। তাই তো টেস্ট ম্যাচের থেকেও বেশি ভিড় জমেছিল মুম্বইয়ে রোহিত শর্মার অনুশীলন দেখতে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা অন্যরকম ভেবেছিলেন। টসের সময়েই ক্যারিবিয়ান অধিনায়ক জানিয়েছেন, ৯০ ওভার ব্যাট করাই তাঁর লক্ষ্য।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *