পরিষেবা সচল রাখতে প্রত্যেক পুরসভায় নোডাল অফিসার, ঘোষণা অগ্নিমিত্রার

পরিষেবা সচল রাখতে প্রত্যেক পুরসভায় নোডাল অফিসার, ঘোষণা অগ্নিমিত্রার

স্বাস্থ্য/HEALTH
Spread the love


রাজ্যে পালাবদলের পর একের পর এক পুরনিগম ও পুরসভার মেয়র ও চেয়ারম্যানরা পদত্যাগ করছেন। ভেঙে যাচ্ছে বহু পুরবোর্ড। এই পরিস্থিতিতে শহরের পরিষেবা সচল রাখতে প্রত্যেক পুরনিগম ও পুরসভার গ্রিভান্স সেলের দায়িত্বে একজন করে নোডাল অফিসারকে নিয়োগ করার সিদ্ধান্ত নিল পুর ও নগরোন্নয়ন দপ্তর। মূলত নাগরিকদের সমস্যার দ্রুত সমাধান করতে এই উদ্যোগ নিল রাজ্য। জানা গিয়েছে, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সেল খোলা থাকবে। সূত্রের খবর, পুর ও নগরোন্নয়ন দপ্তরের আধিকারিক শান্তনু নাহাকে এই গোটা প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার দপ্তরের ‘মুখোমুখি’ কর্মসূচিতে এই সিদ্ধান্তের কথা জানান পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, সব পুরনিগম ও পুরসভায় গ্রিভান্স সেলের দায়িত্ব একজন করে নোডাল অফিসারকে দেওয়া হবে। শুধুমাত্র ‘মুখোমুখি’ কর্মসূচি করলেই হবে না, মানুষের সমস্যার কথা শুনে তা সমাধানও করতে হবে। দপ্তরের আধিকারিক শান্তনু নাহা এই প্রক্রিয়ার দায়িত্বে থাকবেন। তিনিই নোডাল অফিসারদের সঙ্গে সমন্বয় করে নাগরিকদের সমস্যাগুলি চিহ্নিত করবেন এবং সেগুলি সমাধানের জন্য কাজ করবেন।

আরও পড়ুন:

রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকে পদত্যাগ করছেন তৃণমূল পরিচালিত একের পর এক পুরনিগম ও পুরসভার মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলররা। অনেকে আবার পুরসভায় নিয়মিত আসছেন না। ডিম খাওয়ার ভয়ে অনেকে এলাকা ছেড়ে চলে গিয়েছেন। এর জেরে পুরনিগম ও পুরসভাগুলির কাজকর্ম বিঘ্নিত হচ্ছে। চলতি বছরের শেষে কলকাতা ও হাওড়া পুরসভায় নির্বাচন হওয়ার কথা রয়েছে। আগামী বছরের শুরুতে রাজ্যের একাধিক পুরসভায় হবে নির্বাচন। তার আগে শহরগুলির নাগরিক পরিষেবা সচল রাখতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। এর ফলে প্রত্যেক পুরসভা ও পুরনিগমের গ্রিভান্স সেলে নোডাল অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পুর ও নগরোন্নয়ন দপ্তর। নাগরিকদের সমস্যার সমাধান ঠিকমতো হচ্ছে কি না তা দেখার দায়িত্বে থাকবেন এই নোডাল অফিসাররা। 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *