রণবীরের পর বেঁকে বসলেন আলিয়া, প্রিয়াঙ্কা, ক্যাটরিনাও! ফারহানের ‘জি লে জরা’ও বিশ বাঁও জলে?

রণবীরের পর বেঁকে বসলেন আলিয়া, প্রিয়াঙ্কা, ক্যাটরিনাও! ফারহানের ‘জি লে জরা’ও বিশ বাঁও জলে?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


মাসখানেক ধরেই ‘ডন ৩’ বিতর্কে জেরবার ফারহান আখতার! ‘ধুরন্ধর’ সাফল্যের পর বহু প্রতীক্ষিত এই মেগাবাজেট ছবি থেকে রণবীর সিং সরে দাঁড়িয়েছেন। আর্থিক ক্ষতিপূরণ নিয়ে আইনি জটিলতাও পোহাতে হচ্ছে প্রযোজক-অভিনেতাকে। এমন আবহেই ফারহান আখতার প্রযোজিত ‘জি লে জরা’ নিয়ে নতুন খবর। কানাঘুষো, রণবীর সিংয়ের মতো আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফরাও নাকি বেঁকে বসেছেন! যার জেরে নারীকেন্দ্রিক রোড ট্রিপের সিনেমার কাজ নাকি বন্ধ হতে বসেছে। সেই প্রেক্ষিতেই প্রশ্ন উঠেছে, বলিউডে কি কোণঠাসা ফারহান আখতার? এহেন জল্পনার মাঝেই মুখ খুললেন প্রযোজক-পরিচালক।

তিন নায়িকার ডেট পেতে গিয়ে নাকি মারাত্মক বেগ পেতে হয় ফারহান ও জোয়া আখতারকে। বিশেষ করে প্রিয়াঙ্কা বর্তমানে গ্লোবাল স্টার হওয়ায় তাঁর শুটিং শিডিউল ঠিক করা যাচ্ছিল না। তবে শুধু নায়িকাদের নিয়ে সমস্যায় পড়েননি প্রযোজক ফারহান। বরং প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফের বিপরীতে নায়ক নির্বাচন নিয়েও গেরোয় পড়তে হয় নির্মাতাদের।

আরও পড়ুন:

একুশ সালে ‘জি লে জারা’ সিনেমার ঘোষণা করেছিলেন ফারহান আখতার। ‘জিন্দেগি না মিলেগি দুবারা’র মতো বলিউডের তিন নায়িকাকে নিয়ে রোড ট্রিপের সিনেমা তৈরি করতে চেয়েছিলেন পরিচালক-প্রযোজক। সেই প্রেক্ষিতে আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ ও প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে চিত্রনাট্যের প্রথম খসড়াও প্রস্তুত করে রেখেছিলেন তিনি। কিন্তু তিন নায়িকার দিনক্ষণ পাওয়া নিয়ে এতটাই সমস্যায় পড়তে হয় যে, একাধিকবার শুটিং শিডিউল বাতিল করতে হয় নির্মাতাদের। শেষমেশ তাঁদের গড়িমসি দেখে প্রিয়াঙ্কা সরে আসেন। আলিয়াও অন্য সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। সবমিলিয়ে ‘জি লে জারা’র শুটিং বিশ বাঁও জলে পড়ে! পরবর্তীতে শোনা যায়, সিনেমাটাই হচ্ছে না। বলিউড মাধ্যম সূত্রে খবর, তিন নায়িকার ডেট পেতে গিয়ে নাকি মারাত্মক বেগ পেতে হয় ফারহান ও জোয়া আখতারকে। বিশেষ করে প্রিয়াঙ্কা বর্তমানে গ্লোবাল স্টার হওয়ায় তাঁর শুটিং শিডিউল ঠিক করা যাচ্ছিল না। তবে শুধু নায়িকাদের নিয়ে সমস্যায় পড়েননি প্রযোজক ফারহান। বরং প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফের বিপরীতে নায়ক নির্বাচন নিয়েও গেরোয় পড়তে হয় নির্মাতাদের। জানা যায়, ফারহান আখতার, জোয়া আখতার এবং রিমা কাগতির কিছুতেই মনে ধরছিল না কোনও অভিনেতাকে। তবে এবার নারীকেন্দ্রিক এই রোড ট্রিপের সিনেমা নিয়ে বড় খবর দিলেন ফারহান আখতার।

একুশ সালে ‘জি লে জারা’ সিনেমার ঘোষণা করেছিলেন ফারহান আখতার।

বলিউড মাধ্যমের সাম্প্রতিক এক সাক্ষাৎকারে প্রযোজক জানান, “নানা বিষয় নিয়ে এখন প্রচুর গুজব ছড়িয়ে পড়ছে! আমি সবসময়েই বলে এসেছি যে, কোনও সিনেমা তৈরির সময়ে আমি ব্যক্তিগতভাবে কোনও কিছু গোপন রাখতে পছন্দ করি না। যখনই আমার মনে হয় যে ছবিটি এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত, আমি সেসব প্রকাশ করে দিই এবং সবার সঙ্গে ভাগ করে নিই। ভবিষ্যতেও আমি ঠিক সেটাই করব।” ‘জি লে জরা’ ছবির শুটিং প্রাথমিকভাবে শুরু হওয়ার কথা ছিল ২০২২ সালে। করোনার পর। কিন্তু, তা হয়নি। এবার ফারহান জানালেন, “ছবির কাজ বন্ধ হয়ে গিয়েছে বলতে চাই না। যেটা বলতে পারি, তা হল, আপাতত কাজ স্থগিত রাখা হয়েছে। সিনেমাটা হবেই।” অতঃপর সবরকমের জল্পনা-কল্পনায় জল ঢাললেন ফারহান আখতার।

 

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *