সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইতে ফের একবার থমকালো মনোরেল। প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত সে রাজ্য। এর মধ্যেই মুম্বইয়ের ওয়াডালা এলাকায় আটকে যায় মনোরেলটি। কি কারণে এই ঘটনা তা স্পষ্ট নয়। তবে যান্ত্রিক কারণে মাঝপথেই দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। যা নিয়ে যাত্রীদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও ট্রেনে থাকা সমস্ত যাত্রীকে নিরাপদ বের করে আনা সম্ভব হয়েছে বলেই সূত্রের খবর।
গত মাসেও একইভাবে মাঝ পথে আটকে যায় মনোরেল। বিদ্যুৎ বিভ্রাটের জেরে প্রায় দু’ঘণ্টা একই জায়গায় আটকে থাকে ট্রেনটি। ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই রেশ কাটতে না কাটতে ফের একবার মাঝ পথে থমকে রইল মনোরেল। বারবার একই ঘটনায় প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
