‘যন্তর মন্তর নয়, এটা রাঁচি! আজাদি স্লোগান চলবে না’, এবার আইসা নেত্রী নেহার মুখে কালি

‘যন্তর মন্তর নয়, এটা রাঁচি! আজাদি স্লোগান চলবে না’, এবার আইসা নেত্রী নেহার মুখে কালি

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


ঝাড়খণ্ডের ছাত্র আন্দোেলনে সমর্থন জানাতে গিয়ে বিপাকে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেত্রী নেহা বোরা। শুক্রবার রাঁচিতে আন্দোলনের মঞ্চে বক্তব্য রাখতে উঠলে তাঁকে লক্ষ্য করে ছোড়া হল কালি! মুখে তাঁর গালে, চিবুকে কালি লেগে যায়। কে বা কারা এই আক্রমণ করল, তা এখনও অজানা। ঘটনার পর আইসা নেত্রীকে আন্দোলনস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। এনিয়ে এখনও নেহার কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে প্রাথমিক অনুমান, দিল্লির ‘ককরোচ’ বিক্ষোভে নেহাদের উপস্থিতিতে দেশবিরোধী স্লোগান ওঠায় তাঁকে ভালোভাবে গ্রহণ করতে পারেননি রাঁচির বিক্ষোভরত পড়ুয়ারা। তাতেই তাঁদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে কালি ছুড়ে। এর আগে দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ চলাকালীন সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেও কালি-হামলার শিকার হয়েছিলেন।

সরকারি পরীক্ষায় স্বচ্ছতার সঙ্গে নিয়োগের দাবিতে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে চলছে ছাত্র আন্দোলন, অনেকটা দিল্লিতে ‘ককরোচ’ বিক্ষোভের আদলে। তবে দু’জায়গায় প্রতিবাদের ধরনে আদর্শগত ফারাক রয়েছে। রাঁচির বিক্ষোভকারী পড়ুয়াদের সমর্থনে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে  সেখানে যাওয়ার উদ্যোগ করেছিলেন। সেই বার্তা পৌঁছতেই রাঁচির পড়ুয়ারা সবিনয়ে জানিয়ে দেন, অভিজিতের আগমন অপ্রয়োজনীয়। দিল্লির মতো রাঁচিতে কোনও ‘আজাদি’ বা দেশবিরোধী স্লোগান উঠবে না। তাতে আন্দোলন কলঙ্কিত হবে, মূল লক্ষ্য থেকে সরে আসবে। এও জানানো হয়, শুধুমাত্র শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতার দাবিতেই রাঁচিতে ছাত্র আন্দোলন চলছে। অন্য কোনও উদ্দেশ্য নেই।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *