ইন্ডি মডেলে জোটের উদ্যোগ সৃজনদের! সব বিরোধী ছাত্র সংগঠনকে চিঠি লিখছে এসএফআই

স্বাস্থ্য/HEALTH
Spread the love


শিক্ষকের দেখানো পথে ছাত্ররা! এমএ বেবির পর এবার এসএফআই। নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকার বিরোধী আন্দোলনকে তীব্রতা দিতে ইন্ডি জোট ও তার বাইরে থাকা সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ছাত্র সংগঠনকে একজোট করতে ময়দানে নামছে তারা। সব দলের ছাত্র সংগঠনকে একজোট করতে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিল সিপিএমের ছাত্র সংগঠন। জানা গিয়েছে, এসএফআইয়ের সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য সমস্ত ছাত্র সংগঠনকে চিঠি পাঠাচ্ছেন। একাধিক সংগঠনের নেতৃত্বের সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে সৃজনের। দ্রুত ছাত্র সংগঠনগুলিকে একত্রিত করে সভা করার উদ্যোগও নেওয়া হবে বলে জানান তিনি।

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে এবং ভোটার তালিকা সংশোধনের চলমান প্রক্রিয়া প্রত্যাহারের দাবিতে সরব হয়েছে এসএফআই। কমিশনের বিরুদ্ধে গণতান্ত্রিক ও নির্বাচনী অধিকার খর্ব করার অভিযোগে আগামী ১০ অক্টোবর দিল্লিতে ছাত্র ও যুব সমাবেশে যোগ দেওয়ার জন্য বিভিন্ন ছাত্র-যুব সংগঠনের কাছে আবেদন জানায় তারা। এই আবহে ইন্ডি জোটের মডেলে বিজেপি বিরোধী নতুন জোট তৈরির খবর সামনে আসছে। 

আরও পড়ুন:

এসএফআই-এর সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য জানান, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে মানুষের মধ্যে ক্রমশ অবিশ্বাস তৈরি হচ্ছে। এই পরিস্থিতি দেশের গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে উদ্বেগের। কমিশনের অধীনে চলা এসআইআর প্রক্রিয়ায় বিপুল সংখ্যক মানুষের নাম ভোটার তালিকা থেকে ইচ্ছামতো বাদ দেওয়ার অভিযোগ রয়েছে। সৃজনের অভিযোগ, ভোটার তালিকা সঠিকভাবে প্রস্তুত করা হয়নি। বিশেষ করে বহু তরুণ ও যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এই পরিস্থিতিতে ইন্ডি জোটের মতো ছাত্র-যুবদেরও এক হয়ে লড়াই করতে হবে। তাই সব ছাত্র সংগঠনগুলিকে চিঠি দিতে চলেছে এসএফআই।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *