Chandranath Rath | হাইওয়েতে টানটান উত্তেজনা! চন্দ্রনাথ হত্যাকাণ্ডে পলাতক মূলচক্রী রাজকুমারকে গ্রেপ্তার করল সিবিআই

Chandranath Rath | হাইওয়েতে টানটান উত্তেজনা! চন্দ্রনাথ হত্যাকাণ্ডে পলাতক মূলচক্রী রাজকুমারকে গ্রেপ্তার করল সিবিআই

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দেশের অন্যতম হাই-প্রোফাইল রাজনৈতিক হত্যাকাণ্ডের তদন্তে এবার বড়সড় সাফল্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের ঠিক আগেই তাঁর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে (Chandranath Rath) নৃশংসভাবে গুলি করে খুন করা হয়েছিল। সেই হাই-ভোল্টেজ মার্ডার কেসে যুক্ত অন্যতম প্রধান অভিযুক্ত রাজকুমার সিংকে অবশেষে জালে তুলল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI)। সোমবার উত্তরপ্রদেশের মুজফফরনগর পুলিশ এবং সিবিআই-এর একটি যৌথ স্কোয়াড এনএইচ-৫৮ (NH-58)  জাতীয় সড়কের ওপর এক রুদ্ধশ্বাস অভিযানে তাকে পাকড়াও করে।

তদন্তকারী সূত্রের খবর, রবিবারই গোপন সূত্রে খবর পেয়ে দিল্লির স্বরূপনগরের একটি ডেরায় অতর্কিতে হানা দিয়েছিল সিবিআই ও উত্তরপ্রদেশ পুলিশের একটি বিশেষ দল। তবে সেখানে রাজকুমারের কোনও হদিস মেলেনি। এরপরই হাইওয়ে জুড়ে কড়া নজরদারি শুরু করেন গোয়েন্দারা। সোমবার হরিদ্বার থেকে সুকৌশলে দিল্লির দিকে পালানোর চেষ্টা করছিল সে। কিন্তু শেষরক্ষা হলো না। ছাপার টোল প্লাজা পার হওয়ার সময়ই বন্দি করা হয় উত্তরপ্রদেশের বালিয়ার বাসিন্দা এই পলাতক অভিযুক্তকে।

এর আগে এই হত্যাকাণ্ডের জট খুলতে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’ (SIT) উত্তরপ্রদেশ ও বিহারে অভিযান চালিয়ে মায়াঙ্ক ও রাজ সিং সহ তিনজনকে গ্রেপ্তার করেছিল। পেশাদার এই শুটারদের নিজেদের হেপাজতে নিয়ে লাগাতার জেরা করতেই উঠে আসে রাজকুমারের নাম। এবার তাকে জেরা করে এই নৃশংস হত্যার নেপথ্যে থাকা আসল মাস্টারমাইন্ডদের মুখোশ টানার প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় সংস্থা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *