বর্ষার মুম্বইয়ে ভয়াবহ দুর্ঘটনা। স্কুলবাসের উপর ভেঙে পড়ল একটি বিশাল গাছ। দুর্ঘটনায় এখনও পর্যন্ত একজন পড়ুয়ার মৃত্যু হয়েছে। আহত অন্তত ১০ শিশু। পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুপুর ২টো বেজে ৫০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের চেম্বুরের ১১ নম্বর সড়কে। তিলক নগরের ইউনিভার্সাল স্কুলের পড়ুয়া বোঝাই বাসটির উপর আচমকা ভেঙে পড়ে গাছটি। প্রাথমিকভাবে বাসের চালক, কন্ডাক্টর ও স্থানীয়রা শিশুদের উদ্ধার করেন। এর মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন প্রশাসনের লোকেরা।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
সর্বশেষ খবর
