BJP | পাখির চোখ ডিলিমিটেশন ও ‘এক দেশ এক ভোট’ বিল, বাদল অধিবেশনের আগে হচ্ছে না মন্ত্রিসভার রদবদল

BJP | পাখির চোখ ডিলিমিটেশন ও ‘এক দেশ এক ভোট’ বিল, বাদল অধিবেশনের আগে হচ্ছে না মন্ত্রিসভার রদবদল

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আগামী জুলাই মাসের তৃতীয় সপ্তাহ (সম্ভবত ২০ জুলাই) থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন (Parliament Monsoon Session)। তার আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সাক্ষাৎ এবং সব মন্ত্রকের সচিবদের নিয়ে প্রশাসনিক সংস্কারের (Union Cupboard Reshuffle) বৈঠককে কেন্দ্র করে কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদলের জল্পনা তুঙ্গে উঠেছে। তবে বিজেপি ও প্রশাসনিক সূত্রের খবর, বাদল অধিবেশনের আগে এই রদবদল হওয়ার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। সেপ্টেম্বর বা অক্টোবরে তা হতে পারে।

আপাতত কেন্দ্রের শাসকদলের মূল লক্ষ্য লোকসভার আসন পুনর্বিন্যাস (Delimitation Invoice) এবং ‘এক দেশ এক ভোট’ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল সংসদে পাস করানো। গত এপ্রিল মাসে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণের লক্ষ্যে বিশেষ অধিবেশন ডেকে বিল পাসের চেষ্টা করলেও দুই কক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না থাকায় মোদি সরকারকে পিছু হটতে হয়েছিল, যা বড় ধাক্কা ছিল। এবার যাতে সেই পুনরাবৃত্তি না ঘটে, সেটাই সরকারের একমাত্র লক্ষ্য। সংশ্লিষ্ট মহলের মতে, এই সময়ে মন্ত্রিসভায় রদবদল হলে বাদ পড়া মন্ত্রীদের ক্ষোভ বিল পাসের ভোটাভুটিতে প্রভাব ফেলতে পারে। তাই কাউকেই চটাতে চাইছে না শাসক শিবির। বরং রদবদলের সম্ভাবনা জিইয়ে রেখে বিলের পক্ষে সমর্থন জোগাড়ের কৌশল নেওয়া হচ্ছে।

এর পাশাপাশি প্রধানমন্ত্রীর ঠাসা কর্মসূচিও রদবদল পিছিয়ে যাওয়ার বড় কারণ। আগামী ১ জুলাই দু’দিনের সফরে ভারতে আসছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এরপর ৪ জুলাই মোদী যাবেন রাজস্থানে। ৬ থেকে ১১ জুলাই পর্যন্ত তিনি ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরে থাকবেন। ফলে ২০ জুলাই অধিবেশন শুরুর আগে হাতে সময় খুবই কম। ২০২১ সালের ৭ জুলাই রবিশঙ্কর প্রসাদ বা প্রকাশ জাভড়েকরদের সরিয়ে অধিবেশনের ঠিক আগে রদবদলের নজির থাকলেও, এবারের রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ আলাদা। বিজেপি শিবিরের একাংশের মতে, এই মুহূর্তে আসন পুনর্বিন্যাস বিল পাস করানোই মোদি সরকারের প্রধান অগ্রাধিকার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *