মুখ্যমন্ত্রীর বাসভবন সংস্কারে ১০০ কোটি খরচ! বিজেপির অভিযোগের পালটা চ্যালেঞ্জ শিবকুমারের

খেলাধুলা/SPORTS
Spread the love


কর্নাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের সরকারি বাসভবন সংস্কারে ১০০ কোটি টাকা খরচ! এমনই গুরুতর অভিযোগ তুলে কংগ্রেস সরকারের বিরুদ্ধে সরব বিজেপি। টেন্ডার প্রক্রিয়ায় কারচুপি-সহ গোটা ঘটনায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি বি অয়াই বিজয়েন্দ্র। গেরুয়া শিবিরের অভিযোগের পালটা চ্যালেঞ্জ ছুড়েছেন মুখ্যমন্ত্রী শিবকুমার। তাঁর বার্তা, অভিযোগ সত্যি হলে বিজয়েন্দ্রই তদন্ত করুন। ওনাকে চেয়ারম্যান রেখে তদন্ত কমিটি গঠিত হবে।

১৮৫৬ সালে তৈরি কর্নাটকের ঐতিহ্যবাহী কুমার কৃপা গেস্ট হাউস। ১৯২৭ সালে এই হেস্ট হাউসে ছিলেন মহাত্মা গান্ধী। শিবকুমার মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই হয়ে উঠেছে মুখ্যমন্ত্রীর বাসভবন। এই ভবনের নতুন নাম রাখা হয়েছে ‘গঙ্গা’। ব্যাপক সংস্কারও হয়েছে ভবনটির। ঐতিহাসিক এই ভবনের সংস্কার নিয়েই শোরগোল পড়ে গিয়েছে কর্নাটক রাজনীতিতে। গত শুক্রবার কর্নাটক বিজেপির সভাপতি বিজয়েন্দ্র বলেন, “আমার তথ্য অনুযায়ী, সংস্কারে প্রায় ১০০ কোটি টাকা খরচ হয়েছে। সঠিক টেন্ডার প্রক্রিয়া মানা হয়নি বলেও অভিযোগ উঠেছে। মুখ্যমন্ত্রীকে জানাতে হবে, জনগণের কত টাকা সংস্কারের নামে খরচ হয়েছে। খরার সময় এত বিলাসিতার কী দরকার ছিল?” তাঁর আরও অভিযোগ, কাজ হয়েছে প্রায় ১০০ কোটি টাকার, কিন্তু ঠিকাদারদের ফোন করে বলা হয়েছিল মাত্র ২-৩ কোটির বিল বানানোর জন্য। এই কাজ নিয়ে মন্ত্রিসভায় কোনও আলোচনা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন:

শিবকুমার বলেন, ‘যে অভিযোগ করা হচ্ছে তা যদি সত্যি হয়, তবে আমি বলব বিজয়েন্দ্রই তদন্ত করুন। আমি ওঁকে চেয়ারম্যান করে কমিটি গঠন করে দেব।’

বিজেপির অভিযোগের পালটা শনিবার এক সরকারি অনুষ্ঠানে এই ইস্যুতে পালটা সরব হন মুখ্যমন্ত্রী শিবকুমার। তিনি বলেন, “যে অভিযোগ করা হচ্ছে তা যদি সত্যি হয়, তবে আমি বলব বিজয়েন্দ্রই তদন্ত করুন। আমি ওঁকে চেয়ারম্যান করে কমিটি গঠন করে দেব। বিজেপি, জেডিএসের বিধায়কদের নিয়ে কমিটি হোক, কংগ্রেসের কেউ থাকবে না। এক সপ্তাহের মধ্যে বিধানসভায় রিপোর্ট দিক। রাজ্যের মানুষ সত্যিটা জানুক।” শিবকুমারের দাবি, ওই ভবনের মাত্র মাত্র ১০ শতাংশ সংস্কার হয়েছে। ঐতিহ্যবাহী পুরো ভবনই অক্ষত রয়েছে। ওখানে বর্তমানে যে আসবাব রয়েছে তার ৯০ শতাংশই নিজের বাড়ি থেকে আনানো বলে দাবি শিবকুমারের।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *