দলের অতিসক্রিয় কর্মীদের ফের সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার কালীঘাটে নিজের বাড়িতেই এই সতর্কবার্তা দিয়েছেন তৃণমূলনেত্রী। মূলত সোশাল মিডিয়ায় সক্রিয় কর্মীদের জন্যই তাঁর এহেন বার্তা বলে জানা যাচ্ছে। বিশেষ করে কেউ যাতে অতি সক্রিয় না হন, সেই বার্তাই এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নেতা-কর্মীদের স্পষ্ট দিয়েছেন বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর নিজের বার্তায় মমতা বলেছেন, ‘আত্মপ্রচার করতে গিয়ে অন্য কর্মীদের বিপদের মুখে ফেলবেন না। মুখপাত্র ছাড়া কেউ কেউ ফেসবুকে এতটাই সক্রিয় হচ্ছেন যে, তার জেরে দলের ভিতরের খবর বাইরে তো বটেই, এমনকী, পুলিশের কাছেও চলে যাচ্ছে। তাতে দল ও তার কর্মীদের বিপদ বাড়ছে।’
আরও পড়ুন:
রাজ্যে পালাবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের তৃণমূল ভেঙে খান-খান হয়ে গিয়েছে। একদিকে কালীঘাট তৃণমূল অন্যদিকে ঋতব্রত তৃণমূল। তোপ পালটা তোপ চলছে। এহেন পরিস্থিতিতে বিশেষ করে কোনও ঘটনার প্রেক্ষিতে বা আচমকা উদ্ভূত কোনও রাজনৈতিক পরিস্থিতিতে দলের অনেক কর্মীই সঙ্গে সঙ্গে সক্রিয় হচ্ছেন ফেসবুকের মতো একাধিক সমাজমাধ্যমে। সে ক্ষেত্রে বিরোধী দলকে জবাব দিতে গিয়ে দলেরই অনেক পদক্ষেপ তাঁদের কথায় সামনে চলে আসে। এমনকি দলের ভিতরের কথাও কেউ কেউ সমাজমাধ্যমে কার্যত প্রকাশ্যে এনে ফেলছেন। যা দলের জন্য যে ক্ষতিকর, তা এদিন বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুধু তাই নয়, এর ফলে দলকে যে রীতিমতো অস্বস্তিতে পড়তে হচ্ছে তাও এদিন বুঝিয়ে দিয়েছেন তিনি। সূত্রের খবর নিজের বার্তায় মমতা বলেছেন, ‘আত্মপ্রচার করতে গিয়ে অন্য কর্মীদের বিপদের মুখে ফেলবেন না। মুখপাত্র ছাড়া কেউ কেউ ফেসবুকে এতটাই সক্রিয় হচ্ছেন যে, তার জেরে দলের ভিতরের খবর বাইরে তো বটেই, এমনকী, পুলিশের কাছেও চলে যাচ্ছে। তাতে দল ও তার কর্মীদের বিপদ বাড়ছে।’ ফলে এখন থেকেই নেতা-কর্মীরা যাতে এই বিষয়ে সতর্ক থাকেন, তা সাফ জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এহেন নির্দেশ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিকমহল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
