সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মর্মান্তিক দুর্ঘটনার কবলে রেল। রবিবার গভীর রাতে দাউদাউ করে আগুন ধরে যায় টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেসে। দু’টি কোচ একেবারে আগুনের গ্রাসে চলে যায়। জানা গিয়েছে, দুই কোচ মিলিয়ে মোট ১৫৮জন যাত্রী ছিলেন। ইতিমধ্যেই তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে আগুনে পুড়ে। তবে এখনও মৃতের সংখ্যা বাড়েনি।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, ট্রেনে আগুন লাগার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের ইয়ালামানচিল্লিতে। এই এলাকাটি বিশাখাপত্তনম থেকে ৬৬ কিলোমিটার দূরে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
