মধ্যরাতে পার্ক সার্কাস স্টেশনে বুলডোজার অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ দোকানপাট

মধ্যরাতে পার্ক সার্কাস স্টেশনে বুলডোজার অভিযান, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ দোকানপাট

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


এবার পার্কসার্কাস স্টেশনে নামল বুলডোজার। সোমবার গভীর রাতে শিয়ালদহ দক্ষিণ শাখার এই স্টেশনে চলল অবৈধ হকার উচ্ছেদ অভিযান। চলতি মাসের শুরুতেই পার্ক সার্কাস স্টেশনে অবৈধ হকার ও ব্যবসায়ীদের সরে যাওয়ার জন্য নোটিস দেওয়া হয়েছিল বলে প্রাথমিক খবর। এই অভিযান ঘিরে বিপুল সংখ্যায় পুলিশ, আরপিএফ, র‍্যাফ মোতায়েন ছিল। রাজ্যে পালাবদলের পর রেল স্টেশন এলাকাগুলিতে জবরদখল তোলার জন্য অভিযান চালাচ্ছে। ইতিমধ্যেই হাওড়া, শিয়ালদহ, দমদম-সহ একাধিক স্টেশনে এই অভিযান চলেছে। এবার পার্ক সার্কাস স্টেশনেও চলল অভিযান।

গতকাল, সোমবার রাত সাড়ে দশটার পর পার্ক সার্কাস স্টেশন চত্বর রেল পুলিশ ও র‍্যাফ ঘিরে ফেলেছিল। কোনওরকম অশান্তি যাতে না হয়, সেজন্য নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছিল। প্রথমে রেলের তরফে মাইকিং করে স্টেশন এলাকা, রেলের জমি ফাঁকা করার নির্দেশ দেওয়া হয়। কিছু সময় দেওয়া হয়েছিল ব্যবসায়ীদের। কিন্তু স্টেশন এলাকায় ব্যবসায়ীরা কেউই তাঁদের দোকানপাট সরিয়ে নিয়ে যাননি। এরপরই নামে বুলডোজার। একে একে গুঁড়িয়ে দেওয়া হয় অবৈধ দোকান, গুমটি।

আরও পড়ুন:

পার্কসার্কাস স্টেশন এলাকা বরাবরই ঘিঞ্জি। স্টেশনে প্রচুর সংখ্যায় অবৈধ দোকানপাট দীর্ঘদিন ধরে গজিয়েছিল বলে অভিযোগ। রেল কখনওই ওই স্টেশনে অবৈধ হকার উচ্ছেদ করতে পারেনি। রেলযাত্রীরা ওই স্টেশলে যাতায়াতের ক্ষেত্রেও বিভিন্ন সময় সমস্যায় পড়তেন বলে অভিযোগ উঠত। রাজ্যে বিজেপি সরকার আসার পরে এবার এই গুরুত্বপূর্ণ স্টেশন থেকে অবৈধ হকার উচ্ছেদ হল। গতকাল রাতে বুলডোজার নিয়ে আসা হয়। যাতে উচ্ছেদ অভিযানে কোনও বাধা দেওয়া না হয়, সেজন্য বারবার মাইকিং করা হচ্ছিল। স্টেশনের ভিতর ও বাইরে প্রচুর সংখ্যায় পুলিশ মোতায়েন রাখা হয়। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে এই অভিযান। শিয়ালদহ দক্ষিণ শাখার এই স্টেশন এবার ফাঁকা করে দেওয়া হল।

রাজ্যের বিভিন্ন স্টেশন ও সংলগ্ন এলাকায় জমি বেআইনি দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে রেল। দমদম স্টেশন এলাকায় বুলডোজার চলেছে। হাবরা, যাদবপুর স্টেশনেও অবৈধ নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। দোকানদারদের অভিযোগ, পুর্নবাসন না দিয়ে এভাবে তাঁদের রুটিরুজি কেড়ে নিচ্ছে রেল।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *