ফের রণক্ষেত্রে মণিপুর। দুই গোষ্ঠীর সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হলেন এক সিআরপিএফ জওয়ান। একের পর এক বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে দুষ্কৃতীদের তরফে। রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত একের পর এক হিংসাত্মক ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার জেরে এদিন সকাল থেকে রাস্তা অবরোধ শুরু করেছেন স্থানীয়রা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার সূত্রপাত রবিবার রাত আড়াইটে নাগাদ। কাংপোকপি জেলার তাপৌ কুকি গ্রামে দুষ্কৃতীরা একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এই হামলার খবর সামনে আসার পর ভোর চারটে নাগাদ সেনাপতি জেলার নাগা তাপৌ গ্রামে পুড়িয়ে দেওয়া হয় পরপর বাড়ি। এই ঘটনার পর ওই গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় গুলির লড়াই। এলাকায় দুই দলের মধ্যে গোলাগুলিতে একজন সিআরপিএফ জওয়ান আহত হন। তাঁকে সেনাপতি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন:
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
আরও পড়ুন:
সর্বশেষ খবর
