Mukesh Khanna | ‘জন গণ মন’ জাতীয় সংগীত হতে পারে না! বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে ‘শক্তিমান’ খ্যাত মুকেশ খান্না

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ‘শক্তিমান’ এবং ‘মহাভারত’ খ্যাত প্রবীণ অভিনেতা মুকেশ খান্না (Mukesh Khanna) জাতীয় সংগীত নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করে ফের নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। তাঁর দাবি, ‘জন গণ মন’ ভারতের জাতীয় সংগীত হতে পারে না এবং এর পরিবর্তে ‘বন্দে মাতরম’-কে জাতীয় সংগীতের মর্যাদা দেওয়া উচিত। এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন, যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়ে যায়।

মুকেশ খান্না তাঁর মন্তব্যের পক্ষে যুক্তি দিয়ে বলেন, এই গানটি ব্রিটিশ আমলে রচিত হয়েছিল যখন ভারত ব্রিটিশদের অধীন ছিল এবং তখন ব্রিটিশ শাসক পঞ্চম জর্জ (George V) ছিলেন। তাঁর দাবি, ‘জন গণ মন অধিনায়ক’ শব্দটির মাধ্যমে সেই শাসককেই বোঝানো হয়েছে এবং ভারতের ভাগ্য নির্ধারণকারী হিসেবে তাঁকে বর্ণনা করা হয়েছে। তিনি আরও প্রশ্ন তোলেন যে, এই পঙ্‌ক্তিগুলির আক্ষরিক অর্থ বিচার করলে বোঝা যায় গানটি আসলে কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। মুকেশের মতে, মাতৃভূমির প্রতি ভক্তি প্রকাশকারী ‘বন্দে মাতরম’ গানটিকে অনেক বেশি জাতীয় গুরুত্ব দেওয়া উচিত।

উল্লেখ্য, মুকেশ খান্না এর আগেও এ ধরনের বিতর্কিত মন্তব্য করেছেন। এর আগে এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন যে, তিন বছর আগেই তিনি ‘বন্দে মাতরম’-কে জাতীয় সংগীত করার দাবি জানিয়েছেন। মুকেশ খান্নার এই নতুন মন্তব্য ফের একবার জাতীয় সংগীত বিতর্ককে উসকে দিয়েছে। ব্রিটিশ আমলের প্রেক্ষাপট এবং দেশের ঐতিহ্য নিয়ে তাঁর এই বক্তব্য এখন নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *