ভাইফোঁটার মানেই মিষ্টির হরেক আয়োজন। জমিয়ে খাওয়া-দাওয়া। অনেকেই কাজের চাপে ভাইফোঁটার আগের দিনই মিষ্টি কিনে সোজা ফ্রিজে ঢুকিয়ে দেন। কিন্তু জানেন কি, সব মিষ্টি ফ্রিজে রাখতে নেই। তাতে মিষ্টির আসল স্বাদটাই গায়েব হয়ে যায়। কোন মিষ্টি ফ্রিজে রাখা উচিত আর কোনটা বাইরে, তা না জানলে উৎসবের আনন্দটাই মাটি হতে পারে।

আরও পড়ুন:
তাড়াহুড়োয় ভুল করছেন না তো?
মিষ্টি কতদিন ভালো থাকবে, তা নির্ভর করে তার মধ্যে থাকা আর্দ্রতা ও তাপমাত্রার ওপর। দুধ বা খোয়ার তৈরি মিষ্টিতে জলের পরিমাণ বেশি থাকে। তাই এগুলো গরমে বা বাইরে বেশিক্ষণ থাকলে খুব দ্রুত ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে। আবার সব মিষ্টি ফ্রিজে রাখাও নিরাপদ নয়। একটু সচেতন হলেই মিষ্টির সুস্বাদু ভাব অটুট রাখা সম্ভব।

দুধ ও খোয়ার মিষ্টির ক্ষেত্রে কী করবেন?
রসগোল্লা, রসমলাই, সন্দেশ, কালাকাঁদ কিংবা মাওয়া বরফিতে আর্দ্রতা বেশি থাকে। তাই এগুলো সাধারণ তাপমাত্রায় বেশিক্ষণ রাখা চলে না। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফ্রিজে রাখলে এই ধরনের মিষ্টি ২ থেকে ৪ দিন ভালো থাকে। তবে গন্ধ এড়াতে সবসময় পরিষ্কার ও ঢাকনাওয়ালা কৌটো ব্যবহার করুন।
ঘি ও গুড়ের মিষ্টির নিয়ম আলাদা
মোহনভোগ, সীতাভোগ কিংবা ঘিযুক্ত মিষ্টি ফ্রিজে রাখার দরকার নেই। এগুলো এয়ারটাইট কৌটোয় ঠান্ডা ও শুকনো জায়গায় রাখলেই ৭ থেকে ১০ দিন ভালো থাকে। ফ্রিজে রাখলে ঘি জমে যাওয়ার ফলে মিষ্টির নরম ভাব ও মুখের স্বাদ নষ্ট হতে পারে। একান্তই বেশি দিন রাখতে হলে ফ্রিজে রাখুন, তবে খাওয়ার ৩০ মিনিট আগে বের করে সাধারণ তাপমাত্রায় আনুন।

কাজু বরফি বা ড্রাই ফ্রুটস মিষ্টি
কাজু বরফি বা অঞ্জির বরফির মতো ড্রাই ফ্রুটসের মিষ্টিতে আর্দ্রতা কম থাকে। এগুলো ঘরের স্বাভাবিক তাপমাত্রায় এয়ারটাইট কৌটোয় রাখাই সবচেয়ে ভালো। ফ্রিজে রাখলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা।

রসে ডোবানো মিষ্টি ফ্রিজিংয়ের টিপস
রসগোল্লা বা গোলাপজামুনের মতো রসে ডোবানো মিষ্টি দু’দিনের বেশি রাখতে হলে রস সমেতই ফ্রিজে রাখুন। তবে রস ছাড়া রাখলে এগুলো শুকিয়ে যায়। অন্যদিকে, কাজু বরফি বা ঘিয়ের মিষ্টি সঠিক উপায়ে প্যাক করে ফ্রীজারে ৩ মাস পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব। তবে দুধ বা বেশি রসের মিষ্টি ভুলেও ফ্রিজারে দেবেন না।
প্যাকেটবন্দি মিষ্টির ক্ষেত্রে কেনার সময় মেয়াদ বা ‘বেস্ট-বিফোর’ তারিখ দেখে নেওয়া জরুরি। একটু নিয়ম মেনে মিষ্টি সংরক্ষণ করলেই ভাইফোঁটার মিষ্টির স্বাদ থাকবে একদম সতেজ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
