Reconstruction of killing reside in accomplice in Garia

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


ঠিক কী ঘটেছিল শনিরাতে? কোন পরিস্থিতি প্রেমিক সার্থক সরকারকে ধারালো অস্ত্রের কোপ মারেন অভিযুক্ত প্রেমিকা সঞ্চালিকা বসু? তা জানতে ঘটনার পুর্ননির্মাণ করতে অভিযুক্ত মা মৌমিতা বসু ও মেয়েকে নিয়ে মঙ্গলবার সকালে ওই ফ্ল্যাটে পৌঁছলেন তদন্তকারীরা। সঙ্গে ছিল ফরেনসিক আধিকারিকরা। ঘটনাস্থলের বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করেন তাঁরা।

গড়িয়ার ওই ফ্ল্যাটে লিভ-ইন সঙ্গী সঞ্চালিকার সঙ্গে থাকতেন সার্থক। শনিবার তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ। গ্রেপ্তার হন প্রেমিকা ও তাঁর মা। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, মূলত তৃতীয় সম্পর্ক নিয়েই সঞ্চালিকা বসু ও সার্থক সরকারের মধ্যে ঝামেলা চলছিল। ঘটনার দিন মদ্যপান করার সময় সার্থক ও সঞ্চালিকার মধ্যে তীব্র বচসা বাঁধে। তদন্তকারীদের দাবি, তাঁদের হাতে আসা তথ্য অনুযায়ী, সঞ্চালিকা সমানে বলতে থাকেন, সার্থকের বেশ কয়েকজন মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে। পালটা সার্থক অভিযোগ করেন, সঞ্চালিকারও এমন বেশ কিছু সম্পর্ক আছে। অর্থাৎ দু’তরফেই সম্পর্কে তৃতীয় পক্ষের উপস্থিতি নিয়ে গন্ডগোল বাঁধে। এনিয়ে কথা কাটাকাটি চলতে চলতেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। তখনই প্রেমিকের গলায় ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ উঠেছে প্রেমিকার বিরুদ্ধে।

আরও পড়ুন:

এবার বিশদে তথ্য সংগ্রহ করতে চাইছেন তদন্তকারীরা। শুধু অনুমান করলে হবে না, চায় তথ্যপ্রমাণ। তারজন্যই ঘটনার পুর্ননির্মাণের জন্য নিয়ে যাওয়া হল অভিযুক্ত প্রেমিকা ও তাঁর মাকে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *