বিশ্ব ক্ষুধা দিবসে ক্ষুধার্তদের পাতে পড়ল ভাত, শিয়ালদহ স্টেশনের ধারে ‘অন্নদান’ জনপ্রিয় বাঙালি রেস্তোরাঁর

বিশ্ব ক্ষুধা দিবসে ক্ষুধার্তদের পাতে পড়ল ভাত, শিয়ালদহ স্টেশনের ধারে ‘অন্নদান’ জনপ্রিয় বাঙালি রেস্তোরাঁর

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


পাতে ভাত পড়তেই, মুখে একগাল হাসি। এই তৃপ্তিটুকুতেই উদ্দেশ্য সার্থক। বৃহস্পতিবার শহরের জনপ্রিয় বাঙালি রেস্তোরাঁর উদ্যোগে বিশ্ব ক্ষুধা দিবসে ক্ষুধার্তদের পাতে অন্ন পৌঁছে গেল। সমাজের দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ গ্রহণ করে ‘উৎকর্ষে আরোহণ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। কর্মসূচিতে রান্না করা খাবার দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় জনপ্রিয় বাঙালি রেস্তোরাঁ ‘ভূতের রাজা দিল বর’।

উৎকর্ষে আরোহণের পক্ষ থেকে অনুপম মজুমদার বলেন, “বিশ্ব ক্ষুধা দিবসের মূল বার্তা মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

বৃহস্পতিবার দুপুরে বহু পথচলতি মানুষ, শ্রমজীবী ও ক্ষুধার্ত মানুষদের হাতে খাবার তুলে দেওয়া হয়। উৎকর্ষে আরোহণের পক্ষ থেকে অনুপম মজুমদার বলেন, “বিশ্ব ক্ষুধা দিবসের মূল বার্তা মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।” তিনি আরও বলেন, “সমাজে এখনও বহু মানুষ প্রতিদিন খাবারের অভাবে কষ্ট পান ও সেই মানুষদের পাশে দাঁড়ানো প্রত্যেকের সামাজিক দায়িত্ব।”

শুধু একটি দিনের জন্য নয়, ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ চালিয়ে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন উদ্যোক্তারা। খাদ্য বিতরণ কর্মসূচিকে ঘিরে এলাকায় মানবিকতার এক সুন্দর ছবি ধরা পড়ে এদিন। সাধারণ মানুষের মধ্যেও এই উদ্যোগকে ঘিরে ইতিবাচক সাড়া দেখা যায়। আয়োজকদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান রেল যাত্রী থেকে স্থানীয় বাসিন্দারাও।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *