সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগের ম্যাচগুলিতে ভারতের টপ অর্ডার সেভাবে রান পায়নি। তবে এটা নিয়ে যে খুব একটা চিন্তায় ছিল না ভারতীয় দল, তা ম্যাচের আগে বলেছিলেন স্নেহ রানা। তাঁর কথাই অক্ষরে অক্ষরে ফলে গেল রবিবার। টপ অর্ডার এদিন সুপার হিট। ইতিহাস গড়ে বিশ্বকাপের মঞ্চে ইতিহাস উইমেন ইন ব্লু। এর আগে বিশ্বকাপের মঞ্চে ভারতের সর্বোচ্চ রান ছিল ৩১৭। আর রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হরমনপ্রীতরা তুললেন ৩৩০ রান।
বিশাখাপত্তনমে টসে জিতে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠান অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালিসা হিলি। ভারতীয় দল এদিন অপরিবর্তিত ছিল। শুরুতে সাবধানী হয়ে ব্যাট করতে থাকেন দুই ওপেনার প্রতিকা রাওয়াল ও স্মৃতি মন্ধানা। ওভারপিছু চার করে তুলছিলেন তাঁরা। তবে অষ্টম ওভারে গিয়ে গিয়ার বদল করে ভারত। সোফিয়ে মোলিনেয়াক্সের ওভারে ১৬ রান তুললেন ভারতীয় ওপেনাররা। সেই শুরু। এরপর রীতিমতো তাণ্ডব চালাতে থাকেন প্রতিকা এবং মন্ধানা।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
