উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ রাজ্যের প্রধান বিরোধী দলনেতার পদ ঘিরে চলা আইনি জটিলতার শুনানি শেষ হলো কলকাতা হাই কোর্টে (Calcutta Excessive Courtroom)। বিচারপতি কৃষ্ণ রাও এই মামলার যাবতীয় শুনানি গ্রহণ শেষে রায়দান স্থগিত রেখেছেন।
আদালত সূত্রে জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনে ৮০টি আসন পেয়ে তৃণমূল প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসে। তৃণমূল চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় দলের তরফে শোভনদেব চট্টোপাধ্যায়কে (Sobhandeb Chattopadhyay) বিরোধী দলনেতা হিসেবে মনোনীত করেন এবং বিষয়টি ৯ মে বিধানসভার স্পিকারকে চিঠির মাধ্যমে জানানো হয়। তবে তৃণমূলের অভিযোগ, ওই চিঠির ভিত্তিতে স্পিকার কোনো পদক্ষেপ করেননি। এর মাঝে চিঠিতে বিধায়কদের স্বাক্ষর জালের অভিযোগ ওঠে। ১ জুন দলবিরোধী কাজের দায়ে বিধায়ক ঋতব্রত এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরবর্তী সময়ে, ৩ জুন তৃণমূলের বিক্ষুব্ধ বিধায়কেরা বহিষ্কৃত ঋতব্রতকে বিরোধী দলনেতা মনোনীত করে স্পিকারকে পৃথক চিঠি পাঠান। সেই চিঠির ভিত্তিতে স্পিকার পদক্ষেপ করে ঋতব্রতকেই বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করেন। স্পিকারের এই সিদ্ধান্তের বৈধতাকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন শোভনদেব চট্টোপাধ্যায়।
মামলার শুনানিতে স্পিকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে আদালত। বিচারপতি প্রশ্ন তোলেন, রাজনৈতিক দলের সংবিধান ও সিদ্ধান্তের বাইরে গিয়ে সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের দাবি উপেক্ষা করে স্পিকার কীভাবে সিদ্ধান্ত নিলেন। রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য এবং রাজ্যের কৌঁসুলি সূর্যনীল দাস আদালতে জানান, ১৫ মে স্পিকার দায়িত্ব গ্রহণের পর এবং বাইরে থাকায় তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। এছাড়া স্বাক্ষর নিয়ে এফআইআর ও নানা অভিযোগ আসায় বিষয়টি খতিয়ে দেখার প্রয়োজন ছিল। তবে রাজ্যের এই ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে শুনানি সমাপ্ত করে রায় মুলতবি রাখেন বিচারপতি কৃষ্ণ রাও।
The put up বিরোধী দলনেতা নির্বাচন বিতর্ক: কলকাতা হাই কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত appeared first on Uttarbanga Sambad.
