বিবেকানন্দের ছবিতে লেখা ‘ধর্ষক’! পোস্টার বিতর্কে ২ পড়ুয়াকে বহিষ্কার করল প্রেসিডেন্সি কর্তৃপক্ষ

স্বাস্থ্য/HEALTH
Spread the love


প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে এবিভিপির পোস্টার ঘিরে জোর বিতর্ক!  স্বামী বিবেকানন্দের ছবি দেওয়া পোস্টারে আপত্তিকর শব্দ লেখা এবং অন্যান্য সংগঠন সম্পর্কে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ। দুই পড়ুয়াকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয়। একইসঙ্গে ভবিষ্যতে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কোনও ডিগ্রি কোর্সে তাঁদের আর ভর্তি নেওয়া হবে না বলেও জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পক্ষের বক্তব্যও শোনা হয়েছে। সমস্ত দিক বিবেচনা করে তদন্ত কমিটি নিশ্চিত হয়েছে যে, এই ঘটনায় দুই পড়ুয়া জড়িত ছিলেন। এরপরই তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন:

রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় ‘সংবাদ প্রতিদিন’-কে জানান, স্বামী বিবেকানন্দের ছবিতে যারা ‘ধর্ষক’ লিখতে পারে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার নির্দেশ উচ্চশিক্ষা দপ্তরের আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছিল। সেই নির্দেশিকা মেনেই বিশ্ববিদ্যালয়ের তরফে তদন্ত হয়েছে এবং প্রমাণ পাওয়ায় শাস্তি দেওয়া হয়েছে। স্বামীজির অপমান কোনওভাবেই বরদাস্ত করা হবে না। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি ‘সংবাদ প্রতিদিন’-কে জানান, স্বামী বিবেকানন্দের ছবিতে যারা ‘ধর্ষক’ লিখতে পারে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার নির্দেশ উচ্চশিক্ষা দপ্তরের আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছিল। সেই নির্দেশিকা মেনেই বিশ্ববিদ্যালয়ের তরফে তদন্ত হয়েছে এবং প্রমাণ পাওয়ায় শাস্তি দেওয়া হয়েছে। স্বামীজির অপমান কোনওভাবেই বরদাস্ত করা হবে না।  শিক্ষাঙ্গনে শালীনতা ও পারস্পরিক সম্মান বজায় রাখতেই এই পদক্ষেপ বড় ভূমিকা নেবে বলেই মনে করছে শিক্ষা মহল।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের বক্তব্য, প্রেসিডেন্সি বরাবরই মর্যাদাপূর্ণ শিক্ষার পরিবেশ, যুক্তিনির্ভর আলোচনা এবং বিভিন্ন বৈজ্ঞানিক ও সামাজিক-রাজনৈতিক বিষয়ে সুস্থ বিতর্কের পক্ষে। মতাদর্শগত বিরোধ বা মতপার্থক্য থাকতেই পারে, তবে কোনও মনীষী, চিন্তাবিদ কিংবা সংগঠনকে নিয়ে অশালীন মন্তব্য বা কুরুচিকর আচরণ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। শিক্ষাঙ্গনে শালীনতা ও পারস্পরিক সম্মান বজায় রাখতেই এই পদক্ষেপ বলে মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *