খাবার সময়ে টিভি-মোবাইলে বুঁদ! অজান্তেই শরীরের কত বড় ক্ষতি করছেন জানেন?

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


খাওয়ার সময় টিভিতে চোখ, হাতে মোবাইল বা মাথায় অফিসের কাজ! ব্যস্ততার ফাঁকে খাবার খাওয়ার অভ্যাস এখন অনেকেরই। কিন্তু এতে কখন যে খাবার শেষ হয়ে যায়, কতটা খাওয়া হল, এমনকী খাবার ঠিকমতো চিবোনো হচ্ছে কি না, সেদিকেও খেয়াল থাকে না। ফল? পেট ফাঁপা, বদহজম, অস্বস্তি।

সুস্থ হজমের জন্য শুধু খাবারের গুণমান নয়, খাওয়ার ধরনও সমান গুরুত্বপূর্ণ। খাবার কতটা গরম হবে, কখন জল খাবেন, রাতের খাবার কখন সারবেন, এমনকী খাওয়ার পর কী করবেন, সবকিছুরই রয়েছে কিছু নিয়ম। দৈনন্দিন জীবনে মেনে চলুন এই ছ’টি অভ্যাস।

আরও পড়ুন:

১. খাওয়ার সময় অন্য কাজে মন নয়
টিভি দেখতে দেখতে বা মোবাইল ঘাঁটতে ঘাঁটতে খাবার খাওয়ার অভ্যাস বদলান। খাবারে মনোযোগ না থাকলে অনেক সময় প্রয়োজনের চেয়ে বেশি খাওয়া হয়ে যায়। তাড়াহুড়োয় খাবার ভালো করে চিবোনোও হয় না। তাই খেতে বসে অন্য সব কাজ থেকে বিরতি নিন। শান্ত পরিবেশে ধীরে ধীরে খাবার খান। প্রতিটি গ্রাস ভালো করে চিবিয়ে খাওয়ার অভ্যাস করুন।

six eating habits for better digestion
ছোট থেকেই অভ্যাস বদলাক। ছবি: প্রতীকী

২. খাবারের তাপমাত্রায় নজর দিন
ফ্রিজ থেকে বের করেই ঠান্ডা খাবার খাওয়া বা অতিরিক্ত গরম খাবারে কামড় বসানো, দুই এড়িয়ে চলুন। খাবার খুব ঠান্ডা বা খুব গরম না খেয়ে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় বা ঈষদুষ্ণ অবস্থায় খাওয়াই ভালো। এতে হজমের স্বাভাবিক প্রক্রিয়া বজায় রাখতে সুবিধা হয়।

৩. পাতে থাকুক একাধিক স্বাদ
পাতে থাকুক মিষ্টি, টক, নোনতা, ঝাল, তেতোর মতো একাধিক স্বাদের পদ। প্রতিদিনের ডায়েটে এই স্বাদগুলির ভারসাম্য বজায় রাখুন। শুধু এক ধরনের খাবারে আটকে না থেকে পাতে রাখুন মরশুমি ফল, ডাল, শাকসবজি ও স্যালাড। খাবারে বৈচিত্র্য থাকলে পুষ্টির বিভিন্ন উপাদান পাওয়ার সুযোগও বাড়ে।

৪. খাবার মাঝে কি জল পান করা যায়?
খাওয়ার ঠিক আগে বা পরেই একসঙ্গে অনেকটা জল পানের অভ্যাস এড়িয়ে চলুন। খাবার খেতে খেতে তেষ্টা পেলে অল্প অল্প করে জল পান করুন। খাবারের সঙ্গে অতিরিক্ত জল পান করবেন না। তবে শরীরের প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত জল পান করাও জরুরি।

six eating habits for better digestion
পেটেরও মনযোগ দরকার। ছবি: প্রতীকী

৫. রাতের খাবারে দেরি নয়
রাতের খাবার খেয়েই বিছানায় যাওয়ার অভ্যাস বদলান। ঘুমোতে যাওয়ার অন্তত দু থেকে তিন ঘণ্টা আগে রাতের খাবার সেরে ফেলুন। বিশেষত রাতের দিকে ভারী খাবার খেলে অনেকেরই পেট ভার, অম্বল বা অস্বস্তি হতে পারে। তাই রাতের খাবার হালকা রাখুন এবং নির্দিষ্ট সময় খাবার খান।

৬. খাওয়ার পরই শরীরচর্চা নয়
খেয়েই শুয়ে পড়া বা ভারী শরীরচর্চা শুরু করা, কোনওটাই ঠিক নয়। বরং খাওয়ার পর কিছুক্ষণ ধীরে হাঁটুন। মোটামুটি ১০০ স্টেপ। এতে খাওয়ার পর শরীরের অস্বস্তি কমাতে সাহায্য হতে পারে। তবে হাঁটার গতি হবে স্বাভাবিক, খাওয়ার পরেই দৌড়ঝাঁপ বা কঠিন ব্যায়াম নয়।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *