বিনা খরচে সরকারি বাসে দিঘা-দার্জিলিং যেতে চান! টিকিট কাটার নিয়ম জানেন তো?

বিনা খরচে সরকারি বাসে দিঘা-দার্জিলিং যেতে চান! টিকিট কাটার নিয়ম জানেন তো?

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, ১ জুন থেকে সরকারি বাসে আর ভাড়া লাগবে না মহিলাদের। আজ অর্থাৎ সোমবার থেকে লাগু হয়েছে সেই নির্দেশিকা। সকাল থেকে সরকারি বাসে সফর করেছেন যে মহিলারা, তাঁদের কাউকেই গুণতে হয়নি ভাড়া। স্রেফ সচিত্র পরিচয় পত্র দেখাতেই মিলেছে জিরো ভ্যালু টিকিট। কিন্তু সে তো হল অল্প দূরত্বের জন্য। কিন্তু সরকারের ঘোষণা অনুযায়ী দূরপাল্লার সরকারি বাসেও মহিলাদের ভাড়া লাগবে না। ফলে অনেকেই প্ল্যান করছেন এবার দিঘা বা দার্জিলিং গেলে সরকারি বাসেই সফর করবেন, সেক্ষেত্রে কীভাবে বুকিং করতে হবে তা নিয়ে প্রশ্ন থাকছেই। চলুন আজ জেনে নেওয়া যাক সেটা।

সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, বাসে বিনামূল্যে সফরের জন্য দেওয়া হবে পিংক কার্ড। যদিও এখনও তা সরকারের তরফে ইস্যু করা হয়নি। তাহলে কার্ড পাওয়ার আগে কীভাবে দিঘা বা দার্জিলিং সফরের ক্ষেত্রে ফ্রি তে টিকিট পাবেন মহিলারা? জানা যাচ্ছে, আপাতত বুকিংয়ের জন্য সরকারি বাস ডিপোয় যেতে হবে। সেখানে সচিত্র পরিচয়পত্র দেখালেই মিলবে জিরো ভ্যালু টিকিট। ব্যস, কেল্লাফতে।

আরও পড়ুন:

কিন্তু কীভাবে পাবেন পিংক কার্ড?

পিংক কার্ডের জন্য নিজের এলাকার বিডিও অথবা এসডিও অফিসে নথিসহ আবেদন জমা করতে হবে। আধার কার্ড, ভোটার কার্ড, জব কার্ড, আয়ুস্মান ভারত হেলথ কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ছবি-সহ পেনশনের নথি অথবা স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল পরিচয়পত্রের যে কোনও একটি থাকলেই এই কার্ড ইস্যু করা যাবে। সঙ্গে জমা দিতে হবে কালার পাসপোর্ট সাইজ ছবি।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *