বিদ্যুতের বকেয়া সাড়ে ৫ হাজার কোটি, না মেটালে আঁধারে ডুববে বাংলাদেশ! ইউনুসদের চিঠি আদানির

বিদ্যুতের বকেয়া সাড়ে ৫ হাজার কোটি, না মেটালে আঁধারে ডুববে বাংলাদেশ! ইউনুসদের চিঠি আদানির

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


ভোটের আগে আবার চাপের মুখে বাংলাদেশের মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার! বিদ্যুতের বকেয়া সাড়ে পাঁচ হাজার কোটিতে পৌঁছে যাওয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-কে চিঠি ধরাল আদানি গোষ্ঠী। চিঠিতে স্পষ্ট বক্তব্য, দ্রুত বকেয়া মেটাতে হবে। নইলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে!

আরও পড়ুন:

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো-র প্রতিবেদন অনুযায়ী, গত ২৯ জানুয়ারি আদানি পাওয়ার লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট অবিনাশ অনুরাগ। তাতে বলা হয়েছে, বকেয়ার পরিমাণ ৫৭ কোটি ২০ লাখ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা)। এর মধ্যে ৩০ কোটি ডলারের বকেয়া নিয়ে পিডিবির সঙ্গে তাদের কোনও বিরোধ নেই।

সূত্রের খবর, শেখ হাসিনার সরকারের আমলে বকেয়া প্রায় ৭০ কোটি ডলারে পৌঁছে গিয়েছিল। পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে কিছু বকেয়া মেটায়। গত বছরের জুন থেকে নভেম্বর পর্যন্ত নিয়মিত বিদ্যুতের বিলও মিটিয়েছে তারা। কিন্তু গত দু’মাস ধরে আবার বিল মেটানো বন্ধ হয়ে যায়। আদানি গোষ্ঠী জানিয়েছে, মোট বকেয়ার মধ্যে ১১ কোটি ২৭ লাখ ডলার দ্রুত পরিশোধ করতে বলা হয়েছে পিডিবিকে। তাদের বক্তব্য, বকেয়া বাড়তে থাকায় বিদ্যুৎ উৎপাদন চালিয়ে যাওয়ায় সমস্যা হচ্ছে। বিশেষ করে কয়লা আমদানি এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে।

আরও পড়ুন:

পিডিবির চেয়ারম্যান মহম্মদ রেজাউল করিম প্রথম আলো-কে বলেন, “রাজস্ব আদায় কমে যাওয়ায় আদানির বিল শোধ করার পরিমাণ একটু কমেছে। বিল শোধের পরিকল্পনা নেওয়া হচ্ছে। মার্চ থেকে এটি বাড়তে পারে।”

 

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *