দিওয়ালির রাতে হরিয়ানায় মর্মান্তিক ঘটনা। আলোর উৎসবের মাঝে একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে শোকের আঁধার নামল ছয়টি পরিবারে। একটি গাড়িতে চেপে হরিদ্বারে গঙ্গাস্নানে যাচ্ছিলেন ছয় বন্ধু। মাঝপথে বিদ্যুতের খুঁটির সঙ্গে সংঘর্ষে আগুন ধরে যায় গাড়িতে। জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৬ যুবকেরই।
সোমবার ভোরে উত্তরপ্রদেশের মুজাফ্ফরপুর জেলায় পৌঁছানোর পর দুর্ঘটনাটি ঘটে। ছয় বন্ধু সোমবতী অমাবস্যা উপলক্ষে গঙ্গাস্নান করতে হরিদ্বার যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। মনে করা হচ্ছে, বেপরোয়া গতিই বিপদ ডেকে আনে। ঘটনার সময় ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে ছুটছিল গাড়িটি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন গাড়িটি প্রথমে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে, এরপর ডিভাইডারের সঙ্গে সংঘর্ষ হয়। চোখের নিমেষে সেটিতে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে।
আরও পড়ুন:
সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে বিদ্যুতের খুঁটিটি ভেঙে দু’টুকরো হয়ে যায়। রাস্তার ডিভাইডারের প্রায় ১০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। উলটে যাওয়া গাড়িটিতে দ্রুত আগুন ধরে যায়। এর ফলে ভেতরে থাকা আরোহীরা আটকে পড়েন। মুজাফ্ফরনগরের পানিপথ-খতিমা জাতীয় মহাসড়কে, তিতাবি থানা এলাকার অন্তর্গত জাগ্গাহেরির কাছে ভোর সাড়ে চারটা থেকে পৌনে পাঁচটা মধ্যে দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন:
খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। প্রায় এক ঘণ্টার চেষ্টায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। যদিও ততক্ষণে গাড়িটি পুরোপুরি পুড়ে গিয়েছিল। গাড়িতে থাকা ৬ জন আরোহীর সকলেই ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
