‘সাধক বামাক্ষ্যাপা’-র প্রচার চলছে। বিভিন্ন মন্দিরে ছুটে যাচ্ছেন। কী প্রার্থনা?
– প্রচারে ঠনঠনিয়া কালীবাড়ি গিয়েছিলাম। আমাকে তারাপীঠ মন্দির কমিটি থেকেও আহ্বান জানানো হয়েছে। এটা একটা বড় পাওনা আমার কাছে।
পর্দায় বামাক্ষ্যাপা হয়ে ওঠা কতটা চ্যালেঞ্জিং ছিল?
– একটা তো প্রস্তুতি থাকেই। বামাক্ষ্যাপা শ্মশানচারী, গৃহত্যাগী ছিলেন। বামদেব হয়ে ওঠার জন্য কুড়ি কেজি ওজন বাড়িয়েছিলাম। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ বামাক্ষ্যাপা হয়ে ওঠার চেষ্টা করেছি। সবথেকে বড় হচ্ছে বামাক্ষ্যাপার মাইন্ডসেট। মাকে ছাড়া সে কিছুই বোঝে না। ‘তারামা’কে ছাড়া আর কাউকে রেয়াতও করে না। একটা লোক যে শিশুর মতো সরল এবং একাধারে চন্ডালের মতো যার রাগ। একটা অন্যরকম জীবন দর্শন যেটা বামাক্ষ্যাপার ছিল, আমি অনুধাবন করার চেষ্টা করেছি মাত্র।
আরও পড়ুন:
ছবিটা একদমই সিরিয়ালের মতো নয়। ছবির পুরো মেকিংটাই আলাদা।
‘বামাক্ষ্যাপা’র চরিত্র করতে গিয়ে ব্যক্তি সব্যসাচীর জীবন দর্শনে কোনও বদল এসেছে?
– আমি শুধু অভিনেতা হিসেবে বলছি না, আমরা যে পেশাতেই থাকি না কেন সেখান থেকে প্রতিদিন আমরা কিছু না কিছু অভিজ্ঞতা সঞ্চয় করি। সেটা আমাদের চলার পথে থেকে যায়। বেশ কয়েক বছর পর পিছন ফিরে তাকালে আমরা সেটা আরও ভালো করে বুঝতে পারি। অবশ্যই আমার জীবন দর্শনে কিছু পরিবর্তন এসেছে।
আপনি ছোট পর্দাতেও ‘বামাক্ষ্যাপা’র চরিত্রে অভিনয় করেছেন। বামার চরিত্রটা আপনার চেনা পরিসর। এক্ষেত্রে কি কোনও বাড়তি সুবিধা মিলেছে?
– সুবিধা হয়নি বললে মিথ্যে বলা হবে। ছবিটা একদমই সিরিয়ালের মতো নয়। ছবির পুরো মেকিংটাই আলাদা। তবে হ্যাঁ, গ্রাউন্ড ওয়ার্ক যেহেতু আমার করা ছিল তাই আমার সুবিধা হয়েছে।
একই ধরনের চরিত্র করার ক্ষেত্রে অনেক সময় অভিনেতাদের টাইপকাস্ট হয়ে যাওয়ার ভয় থাকে। ‘বামাক্ষ্যাপা’র ক্ষেত্রে এরকম কোনও ভাবনা কাজ করেছে?
– ‘বামাক্ষ্যাপা’ হিসেবে যদি দর্শকের আমাকে মনে পড়ে তাহলে এটা আমার কাছে গর্বের। অনেক বড় সাফল্য আমার কাছে। দুঃখ পাওয়ার কিছু নেই। আমার কাছে এখনও বামদেব বলতে গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের মুখ ভেসে ওঠে। মানুষ যদি টাইপকাস্টের বিষয়টাকে নেগেটিভ ভাবে দেখেন তাহলে সেটা তাদের ব্যাপার। আমি পজিটিভিটি খুঁজে নেওয়াতে বিশ্বাসী।
আমি ধর্মান্ধ নই। নিয়মে বিশ্বাস করি না। আধ্যাত্মিকতা এবং ধার্মিকের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে।
কিছুটা বিরতির পর আপনি ছোট পর্দায় ফিরেছেন অন্যরকম চরিত্রে। ‘কি ফ্যাক্টর’ কী ছিল?
– ছোটপর্দায় বামাক্ষ্যাপা করার পর কিছুটা বিরতি নিয়ে তারপর জয়ন্ত হিসেবে আমি ফিরেছি। জয়ন্ত একটি মজার চরিত্র। যে ভুলভাল কথা বলে। আমি বেশ মজা পাচ্ছি চরিত্রটা করতে। মানুষ পছন্দও করছেন।
‘বামাক্ষ্যাপা’র পরেই গোয়েন্দা চরিত্রে ধরা দিতে চলেছেন। এই জার্নিটা কেমন এনজয় করছেন?
– গোয়েন্দা তারিণীচরণের গল্পটা আমার পড়া। তবে স্ক্রিপ্ট কী হতে চলেছে সেটা এখনও খুব একটা বেশি জানি না।
মানুষ কয়েকটা তত্ত্বকথা বলেই যদি নিজেকে স্পিরিচুয়াল ভাবতে শুরু করেন সেটা হয় না। খারাপ সময়ে মানুষ খড়কুটোকেও আঁকড়ে ধরেন।…
আপনি আস্তিক না নাস্তিক?
– আমি ধর্মান্ধ নই। নিয়মে বিশ্বাস করি না। আধ্যাত্মিকতা এবং ধার্মিকের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। দিনক্ষণ, তিথি, নক্ষত্র মেনে পুজো করায় আমি বিশ্বাসী নই। তবে বৃহত্তর পরিসরে একটা সুপার পাওয়ারে বিশ্বাস রাখি।

বামদেবের সাধনা সর্বজনবিদিত। সাধনাতে মন শান্ত হয় একথায় বিশ্বাস করেন? মন অশান্ত হলে কী করেন?
– আমাকে যারা ছোট থেকে চেনে তারা জানে আমার মন খুব অশান্ত হলে আমি বাইক চালাই। এটা আমাকে দেখে একদমই মনে হবে না (হাসি)। ওটাই আমার কাছে মেডিটেশন। আমি সোলো ট্রিপে যাই। মানুষ কয়েকটা তত্ত্বকথা বলেই যদি নিজেকে স্পিরিচুয়াল ভাবতে শুরু করেন সেটা হয় না। খারাপ সময়ে মানুষ খড়কুটোকেও আঁকড়ে ধরেন। যা পুড়িয়ে দেয় না মানুষ মনে করে এটাই আমাকে ঠান্ডা করছে। কিন্তু সেটা ঠান্ডাও করে না। এর মধ্যে মনের শান্তি খোঁজার চেষ্টা মাত্র।
বর্তমান সময়ের সোশাল মিডিয়া ট্রোলের আধিক্য মারাত্মক। মানুষ কি অসহিষ্ণু হয়ে পড়ছেন? আপনিও সোশাল মিডিয়া থেকে সরে গিয়েছেন।
– অসহিষ্ণু নয়, মানুষ খুব জাজমেন্টাল হয়ে গিয়েছে। আমি সোশাল মিডিয়াতে নেই। আর আমার ফেরার ইচ্ছেও নেই। আমি আগে সোশাল মিডিয়াতে ছোট ছোট লেখা লিখতাম। ওইগুলো মিস করি। সেটা আমাকে রাস্তায় দেখা হলেও অনেকে বলেন। ‘আপনি কি আর লিখবেন না?’ আমি এখনও লিখি। তবে সিনেমার স্ক্রিপ্ট, গল্প লিখি।
সৌরভকেও যদি কেউ বলে আমি বিগ বস দেখছি ও বিশ্বাস করবে না। খেলাটা আসলে কি সেটাই আমি বুঝিনি।
সোশাল মিডিয়ায় না থাকার কারণে কাজের ক্ষেত্রে সমস্যা হয়নি?
– আমি এই মুহূর্তে ছোট পর্দায় ‘সংসারের সংকীর্তন’-এ কাজ করছি। বড় পর্দায় ‘সাধক বামাক্ষ্যাপা’ মুক্তি পাবে (২০ নভেম্বর)। এবং ডিসেম্বরে ওটিটিতে আমার নতুন কাজ শুরু হবে। তিনটে প্ল্যাটফর্মেই কাজ করছি। সেটা কিন্তু সোশাল মিডিয়াতে না থেকেই। আমার ক্ষেত্রে কোনও অসুবিধা হয়নি। আমাকে যাঁরা কাজে নেন তাঁরা কিন্তু আমার এই দিকটা জেনেই নেন। আমাকে যদি বলা হয় সোশাল মিডিয়াতে কাজের প্রচার করতে হবে আমি সেখানে খোলাখুলি বলে দিই যে আমি এটা পারব না। সেটা জেনেই আমাকে সবাই কাজ দেন।
‘সাধক বামাক্ষ্যাপা’ নিয়ে আপনি কতটা আশাবাদী?
– আমার মনে হয় বাঙালি দর্শক আবেগ এবং শিকড়ের টানের কারণে অবশ্যই হল-এ গিয়ে এই ছবিটা দেখবেন। দীর্ঘ ৪০ বছর পর বড় ব্যানারে এরকম একটা ছবি হতে চলেছে। শেষ কবে এরকম একটা ভক্তিমূলক ছবি এত বড় ভাবে এসেছে কারও মনে পড়বে না।
বিগ বস দেখছেন? এখন আপনার বন্ধু সৌরভ দাস বিগ বস-এর প্রতিযোগী।
– না আমি একদমই দেখছি না। সৌরভকেও যদি কেউ বলে আমি বিগ বস দেখছি ও বিশ্বাস করবে না। খেলাটা আসলে কি সেটাই আমি বুঝিনি। মজা করে আমাকে চ্যানেল থেকে বলেছে, ‘তোকে যদি ওখানে পাঠানো হত, তাহলে তুই কি করতিস?’ আমি বলেছি, কি আর করব! চুপচাপ বসে থাকব।
বন্ধু নমিনেট হলে ভোট করেছেন?
– কীভাবে ভোট করতে হয় আমি সেটাও জানি না। তবে যদি কেউ আমাকে বলে দেন তখন আমি সৌরভকে ভোট করে দিতে পারি (হাসি)। সৌরভ আমার খুব ভালো বন্ধু। আমি ভাইয়ের মতো ভালোবাসি। ইনফ্যাক্ট জীতুও আমার বন্ধু।
অনেকে বলেন টলিউড ইন্ডাস্ট্রিতে বন্ধুত্ব হয় না। এ বিষয়ে আপনার কী মত?
– বন্ধু হয় না কে বলেছে! আমার বন্ধুত্ব হয়েছে। বন্ধু আছে তবে রাত তিনটেয় ফোন করে কথা বলার মতো বন্ধু হয়নি। আমি এমনিতেই একটু রিজার্ভ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
