বাম আমলের শিল্পনীতি সংক্রান্ত মন্তব্যের অপব্যাখ্যা হয়েছে: বিমান বসু

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বাম আমলের শিল্পনীতি নিয়ে তাঁর আগের দিনের করা মন্তব্যের বিকৃতি ও অপব্যাখ্যা করা হচ্ছে বলে দাবি করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose)। বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) সরকারের জমি অধিগ্রহণ পদ্ধতি নিয়ে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মন্তব্যের প্রেক্ষিতে বিমানবাবু আগে বলেছিলেন, বামফ্রন্ট সরকারের শিল্পনীতি গ্রহণ ও ঘোষণার নেতৃত্বে জ্যোতি বসু ছিলেন। ফলে সেই নীতিতে কোনও সমস্যা থাকলে তার দায় তৎকালীন সরকারের, আর বুদ্ধদেব ভট্টাচার্য শুধু তা কার্যকর করার দায়িত্বে ছিলেন। এই বক্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে এবং সিপিআইএমের অন্দরে জোর চর্চা শুরু হয়।

বিতর্ক থামাতে বিমান বসু স্পষ্ট করেন যে তাঁর কথাকে বিকৃত করা হয়েছে। তিনি জানান, জ্যোতি বসুর (Jyoti Basu) নেতৃত্বাধীন সরকারের তৈরি শিল্পনীতির হাত ধরেই রাজ্যে কোলাঘাট, বক্রেশ্বর, সাঁওতালডিহি ও সাগরদিঘির মতো একাধিক তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠে বা সম্প্রসারিত হয় এবং কাটোয়া প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়েছিল। শিল্পের বিকাশে প্রয়োজনীয় বিদ্যুৎ বাম আমলেই নিশ্চিত হয়েছিল বলে উল্লেখ করে তিনি বলেন, জ্যোতি বসুর তৈরি নীতির পথ ধরেই পরবর্তী সময়ে বুদ্ধদেব ভট্টাচার্য এগিয়েছিলেন। পাশাপাশি বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিমানবাবু বলেন, এখন রাজ্যে শিল্পের খরার দায় অযথা বামেদের ওপর চাপানো হচ্ছে। সিঙ্গুরের ন্যানো প্রকল্প বাতিলের প্রসঙ্গে টেনে তিনি আক্ষেপ করেন যে, আন্দোলনের নামে যা হয়েছিল মানুষ তা ভুলে গিয়েছে এবং জমিদাতারা কী সুবিধা পেয়েছেন তা নিয়ে পর্যালোচনা করা উচিত।

The submit জ্যোতি-বুদ্ধ বিতর্কে বিমান! অবস্থান স্পষ্ট করলেন বামফ্রন্ট চেয়ারম্যান appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *