বাড়ির ভিতর সুড়ঙ্গ, তৃণমূল নেতার পাতালপুরীর ঘর যেন বিলাসবহুল হোটেল! তাজ্জব স্থানীয়রা

বাড়ির ভিতর সুড়ঙ্গ, তৃণমূল নেতার পাতালপুরীর ঘর যেন বিলাসবহুল হোটেল! তাজ্জব স্থানীয়রা

রাজ্য/STATE
Spread the love


যেন আস্ত একটা ‘হাভেলি’। শিবপুরে তৃণমূল নেতার বাড়িতে অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ পুলিশের। বাড়ির মধ্য়ে রয়েছে একাধিক সুড়ঙ্গ। সেখান দিয়ে সিঁড়ির মাধ্যমে চলে যাওয়া যায় নিচের ফ্লোরে। সেই সব ফ্লোরেই নিজের প্রাসাদ তৈরি করেছেন তৃণমূল নেতা মহম্মদ শামিম ওরফে বরে। শামিমের এই প্রাসাদে রয়েছে বহু বিলাসবহুল আসবাবপত্র থেকে শুরু করে অন্যান্য জিনিস। শিবপুরের এক স্থানীয় নেতার বাড়ির এই চিত্র দেখে স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা গিয়েছে, হাওড়া পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সামিমা বানোর স্বামী হলেন মহম্মম শামিম। তিনি তৃণমূলের ওয়ার্ড প্রেসিডেন্ট পদে ছিলেন। রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফলের পরে গত বৃহস্পতিবার দুপুরে শিবপুরে বিজেপির জেলা সংখ্যালঘু মোর্চার আহ্বায়কের বাড়িতে দুষ্কৃতী হামলা, গুলি ও বোমাবাজির ঘটনা ঘটে। এই ঘটনায় নাম জড়ায় শামিমের। বোমাবাজির অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করা হলেও পলাতক ছিলেন শামিম। শুক্রবার তাঁর খোঁজে শিবপুরে তাঁর বাড়িতে যায় পুলিশ। আর সেখানেই তাঁর এই ‘হাভেলি’র খোঁজ পাওয়া যায়। দামী কাঠের আসবাবপত্র থেকে শুরু করে এসি, ফ্রিজ কিছুই থাকতে বাকি নেই সেই বাড়িতে। শিবপুরের এক স্থানীয় নেতা হয়ে তাঁর জীবনযাপনের ধরন দেখে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বাড়িতে অভিযান চালিয়ে অভিযুক্তের খোঁজ মেলেনি। তিনি এখনও পলাতক রয়েছেন।

আরও পড়ুন:

উল্লেখ্য, মহম্মদ শামিমের বিরুদ্ধে এর আগেও একাধিক অসামাজিক কাজকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। শিবপুরে রামনবমীর মিছিলে ঝামেলার ঘটনায় তাঁর নাম জড়িয়েছে। এনআইএ-র মামলাতেও তাঁর নাম রয়েছে। এরকম একজন সমাজবিরোধীকে তৃণমূল কংগ্রেস আশ্রয় দিয়েছে বলে অভিযোগ বিজেপির।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *